শুক্রবার, জুলাই ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

সুখরঞ্জন বালী গুম: সাবেক এএসপি ফজলুর কারাগারে

জুলাই ৩, ২০২৬
A A
সুখরঞ্জন বালী গুম: সাবেক এএসপি ফজলুর কারাগারে
Share on FacebookShare on Twitter

আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষী সুখরঞ্জন বালীকে গুমের ঘটনায় দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস রুলস অব প্রসিডিওরের ৩৪(১) বিধি অনুযায়ী পুলিশ স্কটের মাধ্যমে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা হেলালুল ইসলাম তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম আবেদন মঞ্জুর করে ফজলুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আদালতে দাখিল করা আবেদনে বলা হয়, ২০১২ সালের ৫ নভেম্বর সকালে আল্লামা সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন সুখরঞ্জন বালী। সে সময় পুরাতন হাইকোর্ট ভবনের সামনে থেকে সাদা পোশাকধারী ব্যক্তিরা তাকে জোরপূর্বক একটি ডাবল কেবিন গাড়িতে তুলে নিয়ে যায়।

অভিযোগে আরও বলা হয়, এরপর তাকে চোখ বেঁধে প্রায় দুই মাস অজ্ঞাত স্থানে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। পরে তাকে সীমান্ত পেরিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। ভারতের দমদম কেন্দ্রীয় কারাগারে পাঁচ বছর আটক থাকার পর তার ছেলে অপূর্ব বালী জামিনের মাধ্যমে তাকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনেন।

তদন্তে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ করা হয়েছে যে, ঘটনার দিন ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) দুটি ডাবল কেবিন গাড়িতে করে ফজলুর রহমান ও তার সহযোগীরা সুখরঞ্জন বালীকে ট্রাইব্যুনালের সামনে থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যান। পরে তাকে সীমান্ত দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তার দাবি, এ ঘটনায় ফজলুর রহমানের সম্পৃক্ততার বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তাই তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

সম্পর্কিত খবর

জামায়াত

ক্ষমতায় বসে জুলাই চেতনা অস্বীকার করছে বিএনপি: এটিএম মা’ছুম

জুলাই ৩, ২০২৬
বাংলাদেশ

চার খলিফার নামে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাটালিয়ন, গাত্রদাহ ভারতের

জুলাই ৩, ২০২৬
বাংলাদেশ

রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের নেতা গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জুলাই জাদুঘর থেকে শহীদ ফেলানীর মনুমেন্ট সরানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

ক্ষমতায় বসে জুলাই চেতনা অস্বীকার করছে বিএনপি: এটিএম মা’ছুম

জুলাই ৩, ২০২৬

চার খলিফার নামে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাটালিয়ন, গাত্রদাহ ভারতের

জুলাই ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version