শনিবার, জুলাই ৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম খেলা

আর্জেন্টিনাকে স্তব্ধ করে ইতিহাস গড়ার স্বপ্ন কেপ ভার্দের

জুলাই ৪, ২০২৬
A A
আর্জেন্টিনাকে স্তব্ধ করে ইতিহাস গড়ার স্বপ্ন কেপ ভার্দের
Share on FacebookShare on Twitter

বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়ে ইতিহাস গড়া সবচেয়ে ছোট দেশ কেপ ভার্দে এবার রাউন্ড অব সিক্সটিনে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিতব্য এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী কণ্ঠেই বড় ধরনের অঘটনের ইঙ্গিত দিয়েছেন দলটির কোচ।

লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা এই ম্যাচের স্পষ্ট ফেবারিট হলেও কেপ ভার্দের কোচ জানিয়েছেন, তাঁর দল কোনো ভয় নয়, বরং বুকভরা সাহস নিয়েই মাঠে নামবে। চলতি বিশ্বকাপের অন্যতম বড় চমক দেখানো এই দলটির একমাত্র লক্ষ্য এখন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কেপ ভার্দের কোচ বলেন, ‘আমাদের মধ্যে বিশ্বাস এবং দৃঢ় প্রত্যয় আছে, যা আমাদের মাঠে অনেক সাহায্য করবে। আমরা সাহসের সঙ্গে নির্ভীক ফুটবল খেলব। আমরা চাই, খেলোয়াড়রা ম্যাচটি উপভোগ করুক, তবে একইসঙ্গে যেন শতভাগ মনোযোগী থাকে এবং পরের ধাপে যাওয়ার জন্য মাঠে নিজেদের সবকিছু উজাড় করে দেয়।’

তিনি নিজের দলের ওপর আস্থা রেখে আরও বলেন, ‘অবশ্যই আমরা জয়ের ব্যাপারে বিশ্বাস করি। আমরা নিজেদের শক্তি ও খেলোয়াড়দের সামর্থ্যের ওপর ভরসা রাখছি। আমরা জানি এটি অত্যন্ত কঠিন একটি ম্যাচ হবে, কিন্তু আর্জেন্টিনাকে আঘাত করার ক্ষমতা আমাদের আছে। আমরা সাহসী ও উচ্চাভিলাষী এবং জয়ের জন্যই মাঠে নামব।’

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে না থাকলেও চলতি টুর্নামেন্টে ইতিমধ্যে তিন ম্যাচে ছয় গোল করা লিওনেল মেসি কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে ফিরবেন বলে জোরালো ধারণা করা হচ্ছে। তবে কেপ ভার্দের কোচ স্পষ্ট জানিয়েছেন, তাঁর রণকৌশল শুধু মেসিকে ঘিরে নয়, বরং পুরো আর্জেন্টাইন দলকে থামানোর জন্য তৈরি করা হয়েছে।

কেপ ভার্দের কোচের ভাষায়, ‘দল হিসেবে আমাদের নিজস্ব কৌশল রয়েছে, যা কেবল মেসির বিরুদ্ধে নয়, পুরো দলের বিরুদ্ধে। তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং এই টুর্নামেন্টের অন্যতম সেরা দল। আমরা জানি মেসি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়, কিন্তু আমাদের লড়াইটা আসলে পুরো এগারো জনের বিরুদ্ধে।’

মাত্র পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো পরাশক্তিদের বিপক্ষে তিনটি অবিশ্বাস্য ড্র করে গ্রুপ ‘এইচ’ থেকে নকআউট পর্বে জায়গা করে নেয়। এবারের বিশ্বকাপে একের পর এক অঘটন ও চমক দেখা যাচ্ছে উল্লেখ করে কোচ বলেন, তথাকথিত ছোট দলগুলোও এখন বড় দলগুলোর সঙ্গে সমানতালে লড়াই করতে পারে।

সংবাদ সম্মেলনের শেষ অংশে কেপ ভার্দে কোচ যোগ করেন, ‘আমরা জানি আর্জেন্টিনা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে আমরাও চাই তাদের জন্য ম্যাচটিকে নরক বানিয়ে ছাড়তে। আমরা যোগ্যতার ভিত্তিতেই এখানে এসেছি এবং আগের তিন ম্যাচে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছি। প্রতিপক্ষ শক্তিশালী হলেও আমাদেরও একটা বিশ্বকাপ জয়ের স্বপ্ন আছে।’

সম্পর্কিত খবর

খেলা

কেপ ভার্দেকে হারালেই নতুন উচ্চতায় আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬
খেলা

লাল কার্ডের ধাক্কা সামলে বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

জুলাই ২, ২০২৬
খেলা

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু ১ জুলাই

জুন ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না

জুলাই ৪, ২০২৬

কেপ ভার্দেকে হারালেই নতুন উচ্চতায় আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

জুলাই ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version