শনিবার, জুলাই ৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

খামেনির রাষ্ট্রীয় জানাজায় স্পিকারের অংশগ্রহণ ও শ্রদ্ধা জ্ঞাপন

জুলাই ৪, ২০২৬
A A
খামেনির রাষ্ট্রীয় জানাজায় স্পিকারের অংশগ্রহণ ও শ্রদ্ধা জ্ঞাপন
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন।

তেহরানের গ্র্যান্ড মাসাল্লায় আয়োজিত এ শোকানুষ্ঠানে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। এ সময় তিনি শোকবইতেও স্বাক্ষর করেন।

এর আগে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তিনি আগের দিন তেহরানে পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

বৈঠকে বাংলাদেশের স্পিকার ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, গভীর সাংস্কৃতিক বন্ধন এবং কূটনৈতিক সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

তিনি সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে স্পিকার গালিবাফের ভূমিকার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, এ চুক্তি পুরো অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সঙ্গে তিনি সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব বিরোধের শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে তিনি ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

এছাড়া ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গে বৈঠকে দুই দেশের ক্রীড়া সহযোগিতা নিয়ে আলোচনা হয়। ইরানের ক্রীড়ামন্ত্রী তাদের দেশে ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন এবং খেলাধুলা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন। জবাবে বাংলাদেশের স্পিকার বিষয়টি দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

পরে তিনি ইরান রেডিওর বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে বাংলাদেশ-ইরান সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং ইরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয় নিয়ে মতামত ব্যক্ত করেন। পাশাপাশি প্রবাসীদের জন্য দূতাবাসের সেবার মান আরও উন্নত করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণের কথাও জানান।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ভূরুঙ্গামারীতে স্কুল ফিডিংয়ের রুটিতে মিললো ছত্রাক

জুলাই ৪, ২০২৬
বাংলাদেশ

ভাঙ্গায় হত্যা মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক দল নেতা, কমিটি বিলুপ্ত

জুলাই ৪, ২০২৬
বাংলাদেশ

জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে ২ জন গ্রেফতার

জুলাই ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

❝শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন স্বপ্নবাজ মানুষ❞

জুলাই ৪, ২০২৬

মাদকবিরোধী দিবসে জামায়াত নেতার সিগারেটের প্যাকেট বিতরণ! ভিডিও ভাইরাল।

জুলাই ৪, ২০২৬

কোটা আন্দোলনকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে রূপ দিয়েছিল শিবির

জুলাই ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version