বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, বাড়িঘর ছাড়ছে হাজার হাজার মানুষ

জুলাই ৪, ২০২৬
A A
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, বাড়িঘর ছাড়ছে হাজার হাজার মানুষ
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। ডেনভারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আগুনের তীব্রতা বাড়তে থাকায় হাজার হাজার মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে হয়েছে।

দক্ষিণ কলোরাডোতে প্রবল বাতাসের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে প্রায় ৪০টি বড় দাবানল জ্বলছে। এর মধ্যে ‘অ্যাসপেন অ্যাকার্স ফায়ার’ সবচেয়ে উদ্বেগজনক। এক রাতেই আগুনটি আরও ৪৪ বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে এবং এখন পর্যন্ত প্রায় ২৭২ বর্গকিলোমিটার এলাকা পুড়িয়ে দিয়েছে।

এ দাবানলে ১৬০টির বেশি বাড়ি ও বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়েছে। বিশেষজ্ঞদের মতে, কয়েক মাসের শুষ্ক আবহাওয়া এবং এ বছর স্বাভাবিকের তুলনায় কম তুষারপাত পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবও এ ধরনের দাবানলের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

কর্তৃপক্ষ কলোরাডো সিটির প্রায় ২ হাজার ২০০ বাসিন্দাকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। এছাড়া বিউলা, রাই এবং সান ইসাবেল এলাকার বাসিন্দাদেরও নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

দাবানলের ঘন ধোঁয়ার কারণে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে। জরুরি কর্মকর্তারা জানিয়েছেন, ইন্টারস্টেট-২৫ মহাসড়কের কিছু অংশে ধোঁয়ার কারণে দৃশ্যমানতা মাত্র আধা মাইলে নেমে এসেছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে কলোরাডো ন্যাশনাল গার্ডের প্রায় ৫০ সদস্যকে মোতায়েন করা হয়েছে। তারা পুয়েবলো ও কাস্টার কাউন্টির বিভিন্ন সড়কে চেকপোস্ট পরিচালনার পাশাপাশি পুয়েবলো রিজার্ভারে নৌযান চলাচল বন্ধ রাখতে সহায়তা করছেন। ওই রিজার্ভার থেকেই অগ্নিনির্বাপণ কর্মীরা পানি সংগ্রহ করে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

এদিকে, কলোরাডোর বিভিন্ন এলাকায় ধোঁয়া নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। দাবানলের ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ৪ জুলাই উদযাপনের পরিকল্পনাতেও পরিবর্তন আনা হচ্ছে।

আরওপড়ুন

ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলায় বিতর্ক, ভারতে নারী আইপিএস কর্মকর্তাকে বদলি

কলকাতায় মুসলিম পুলিশ কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের

কলোরাডোর ডিভিশন অব ফায়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল জানিয়েছে, চরম অগ্নিঝুঁকির কারণে অনেক আতশবাজির অনুষ্ঠান ইতোমধ্যে বাতিল করা হয়েছে। পাশাপাশি বহু এলাকায় আগুন জ্বালানো ও আতশবাজি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস শুক্রবারও রাজ্যের অধিকাংশ এলাকায় ‘রেড ফ্ল্যাগ ওয়ার্নিং’ বা অত্যন্ত উচ্চ দাবানল সতর্কতা বহাল রেখেছে। সংস্থাটির মতে, গরম আবহাওয়া, শুষ্ক বাতাস, কম আর্দ্রতা এবং প্রবল দমকা হাওয়া আগুনকে আরও দ্রুত ছড়িয়ে দিতে পারে।

তবে আবহাওয়াবিদরা আশা করছেন, সপ্তাহান্তে কিছু বৃষ্টিপাত হলে দাবানলের ঝুঁকি কিছুটা কমতে পারে। যদিও অতিরিক্ত বৃষ্টি হলে আগুনে পুড়ে যাওয়া এলাকাগুলোতে আকস্মিক বন্যা বা ফ্ল্যাশ ফ্লাডের আশঙ্কাও রয়েছে।

সূত্র: আল জাজিরা

সম্পর্কিত খবর

ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলায় বিতর্ক, ভারতে নারী আইপিএস কর্মকর্তাকে বদলি
আন্তর্জাতিক

ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলায় বিতর্ক, ভারতে নারী আইপিএস কর্মকর্তাকে বদলি

সেপ্টেম্বর ১৫, ২০২৬
কলকাতায় মুসলিম পুলিশ কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের
আন্তর্জাতিক

কলকাতায় মুসলিম পুলিশ কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের

সেপ্টেম্বর ১৫, ২০২৬
ইরানের হামলায় মার্কিন অস্ত্রভাণ্ডারে ঘাটতি, মজুত পূরণে লাগবে ৩ বছর
আন্তর্জাতিক

ইরানের হামলায় মার্কিন অস্ত্রভাণ্ডারে ঘাটতি, মজুত পূরণে লাগবে ৩ বছর

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর দায়িত্ব থেকে সরানো হলো ডিসিকেও

গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর দায়িত্ব থেকে সরানো হলো ডিসিকেও

সেপ্টেম্বর ১৬, ২০২৬
হাইকমিশনার হিসেবে আসাদের নিয়োগে দিল্লির সম্মতি নিয়ে অপেক্ষা করতে বললেন শামা

হাইকমিশনার হিসেবে আসাদের নিয়োগে দিল্লির সম্মতি নিয়ে অপেক্ষা করতে বললেন শামা

সেপ্টেম্বর ১৬, ২০২৬
রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০