মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ভাঙ্গায় হত্যা মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক দল নেতা, কমিটি বিলুপ্ত

জুলাই ৪, ২০২৬
A A
ভাঙ্গায় হত্যা মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক দল নেতা, কমিটি বিলুপ্ত
Share on FacebookShare on Twitter

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজীব মাতুব্বরকে (২৮) প্রধান আসামি করে হত্যা মামলা করা হয়েছে। এই মামলা দায়েরের ঠিক এক দিন পরই ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

গতকাল শুক্রবার (৩ জুলাই) রাত ৮টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন ও সদস্য সচিব শাহরিয়ার শিথিলের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণবশত’ ৩ জুলাই থেকে ভাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত করার কথা উল্লেখ করা হয়।

এর আগে গত মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পূর্বশত্রুতার জেরে পৌরসভার হাসামদিয়া ও কাপুড়িয়া সদরদী মহল্লাবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন শেখের ছেলে সুমন শেখ (২০) বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এই হত্যাকাণ্ডের ঘটনায় গত বৃহস্পতিবার (২ জুলাই) নিহতের বাবা মিলন শেখ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ এবং আরও ৩০-৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এক নম্বর বা প্রধান আসামি করা হয় ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং পূর্ব হাসামদিয়া মহল্লার বাসিন্দা সজীব মাতুব্বরকে।

হত্যাকাণ্ড ও সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভাঙ্গা থানা পুলিশ এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে। তবে মামলার প্রধান অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা সজীব মাতুব্বর এখনও পলাতক রয়েছেন। তার বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

আরওপড়ুন

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

এদিকে গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে নিহত সুমনের বাড়িতে তাঁর পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে এবং কবর জিয়ারত করতে যান ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। সেখানে তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে স্পষ্ট জানান, এই মামলা সম্পূর্ণ নিজস্ব গতিতে চলবে এবং এতে কেউ কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করবে না। একই সাথে তিনি ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন। সংসদ সদস্যের এই বক্তব্যের ঠিক তিন ঘণ্টার মাথায় কমিটি বিলুপ্তির আনুষ্ঠানিক ঘোষণা আসে।

ভাঙ্গা উপজেলা কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিল বলেন, ভাঙ্গা উপজেলা কমিটির বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই নানা ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছিল। সর্বোপরি কমিটির এক শীর্ষ নেতা হত্যা মামলার প্রধান আসামি হয়েছেন। এই মামলার যেন কোনো রাজনৈতিক প্রভাব ছাড়া নিরপেক্ষ তদন্ত হতে পারে, সেজন্যই কেন্দ্রীয় কমিটির সুপারিশে পুরো আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সম্পর্কিত খবর

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ
বাংলাদেশ

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

সেপ্টেম্বর ১৫, ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও
বিএনপি

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬
ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাও
আওয়ামী লীগ

ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সেপ্টেম্বর ১৫, ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

সেপ্টেম্বর ১৫, ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০