সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

নিষিদ্ধ আ. লীগের নেতাকে আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

জুলাই ৫, ২০২৬
A A
নিষিদ্ধ আ. লীগের নেতাকে আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে
Share on FacebookShare on Twitter

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী প্রতাবপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে আটকের পর মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনাটি জানাজানির পর স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন মহলের মধ্যে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তা হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ২২ জুন রাত সাড়ে ১১টার দিকে এসআই কামরুল হাসানের নেতৃত্বে ৩-৪ জন পুলিশ সদস্য প্রতাবপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করেন। অভিযানে ১১ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মতিন মিয়াকে আটক করা হয়। অভিযোগ উঠেছে, কৃষক লীগ নেতা মতিনকে আটকের পর তাঁর পরিবারের সদস্যরা এসআই কামরুল হাসানকে নগদ দুই লাখ টাকা দিয়ে ছাড়িয়ে নেন। এরপর পুলিশের পরামর্শেই পরদিন ২৩ জুন সকালে মতিন মিয়া দ্রুত আত্মগোপনে চলে যান।

আরওপড়ুন

৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

শিশু মৃত্যুতে আদ্ব দীনের ব্যাপারে কঠোর হলেও পদ্মা হাসপাতালে টনক নরেনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের

এদিকে ছাড়া পাওয়ার পর ওই কৃষক লীগ নেতা ও তাঁর পরিবারের সদস্যরা স্থানীয় এক নিরীহ মুদি দোকানিকে পুলিশে ধরিয়ে দেওয়ার অভিযোগ তুলে লাগাতার হুমকি দিচ্ছেন বলে জানা গেছে। ভুক্তভোগী মুদি দোকানি নূর মোহাম্মদ জানান, ঘটনার রাতে তিনি দোকানে বসে ছিলেন। পুলিশ এসে আওয়ামী লীগ নেতার বাড়ি কোনদিকে তা জানতে চাইলে তিনি শুধু পথ দেখিয়ে দেন। এর জের ধরেই মতিন মিয়ার ভাই মো. আলম দোকানে এসে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

প্রাণভয়ে থাকা মুদি দোকানি নূর মোহাম্মদ পরবর্তীতে কোনাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি আক্ষেপ করে বলেন, “আমি গরিব মানুষ, দোকান করে খাই। পুলিশ এসে বাড়ি জানতে চাইলে দেখিয়ে দিয়েছি। কিন্তু রাতেই দুই লাখ টাকার বিনিময়ে পুলিশ তাঁকে ছেড়ে দেয় এবং এখন তাঁরা আমাকেই প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে।”

টাকা নিয়ে আসামিকে ছেড়ে দেওয়ার এই গুরুতর অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত এসআই কামরুল হাসান সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি আব্দুল মতিনের কাছ থেকে কোনো টাকা নেননি। এই কথা বলেই তিনি তাৎক্ষণিক ফোন কেটে দেন এবং পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

কোনাবাড়ী মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার আহমেদ জানান, ওই কৃষক লীগ নেতাকে আটক ও পরবর্তীতে এক ব্যবসায়ীর থানায় লিখিত অভিযোগ দেওয়ার বিষয়টি তিনি জেনেছেন। তবে টাকা লেনদেনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো লিখিত অভিযোগ সরাসরি তাঁর কাছে কেউ করেনি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

সম্পর্কিত খবর

ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির আলাদা লড়াই, ঐক্য থাকবে রাজনৈতিক কর্মসূচিতে
প্রধান সংবাদ

৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

সেপ্টেম্বর ১৪, ২০২৬
শিশু মৃত্যুতে আদ্ব দীনের ব্যাপারে কঠোর হলেও পদ্মা হাসপাতালে টনক নরেনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের
প্রধান সংবাদ

শিশু মৃত্যুতে আদ্ব দীনের ব্যাপারে কঠোর হলেও পদ্মা হাসপাতালে টনক নরেনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের

সেপ্টেম্বর ১৪, ২০২৬
ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ চায় জামায়াত
জামায়াত

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ চায় জামায়াত

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির আলাদা লড়াই, ঐক্য থাকবে রাজনৈতিক কর্মসূচিতে

৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

সেপ্টেম্বর ১৪, ২০২৬
সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন দুদকের তলবে হাজির হননি

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন দুদকের তলবে হাজির হননি

সেপ্টেম্বর ১৪, ২০২৬
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি রাখা নিয়ে যা বললেন জিএস ফরহাদ

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি রাখা নিয়ে যা বললেন জিএস ফরহাদ

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০