মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

‘বাংলা ব্লকেড’-এ অচল দেশ

জুলাই ৭, ২০২৬
A A
‘বাংলা ব্লকেড’-এ অচল দেশ
Share on FacebookShare on Twitter

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিলের দাবিতে ২০২৪ সালের ৭ জুলাই শিক্ষার্থীদের ঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল কার্যত অচল হয়ে পড়ে। আন্দোলনের সপ্তম দিনে বিক্ষোভকারী শিক্ষার্থীরা চার দফা দাবি থেকে সরে এসে এক দফা দাবি ঘোষণা করেন। তাদের দাবি ছিল, সব গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করতে হবে।

একই দাবিতে পরদিন ৮ জুলাইও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
এদিন রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব, নীলক্ষেত, বাংলামোটর ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগারগাঁও মোড় এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও মোড়ে অবরোধ ও বিক্ষোভের ফলে সপ্তাহের প্রথম কার্যদিবসে পুরো ঢাকা কার্যত স্থবির হয়ে পড়ে।

কর্মসূচির মধ্যেই সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে আলোচনার জন্য আন্দোলনের তিন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম ও সারজিস আলমকে শাহবাগ থানায় ডাকা হয়। প্রায় ৩০ মিনিট আলোচনা শেষে তারা অবরোধস্থলে ফিরে আসেন। এ সময় হাসনাত আবদুল্লাহ জানান, প্রধানমন্ত্রীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য তাদের ডাকা হয়েছিল।

এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, “কোনো আলাপ বা গোলটেবিল হবে না। আমরা অনেক আলাপ করেছি, আলাপের দিন শেষ হয়ে গেছে। বিনিময়ে আমরা পেয়েছি প্রহসন। এবার আর প্রহসন মেনে নেওয়া হবে না।” তিনি আরও বলেন, সরকার চাইলে নতুন পরিপত্র জারি করে সব গ্রেডে কোটার সংস্কার করতে পারে।

সেদিন কোটার বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনের এক অনুষ্ঠানে তিনি বলেন, “হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এভাবে আন্দোলন করা সাবজুডিস বিষয়। সরকার এ বিষয়ে সরাসরি কিছু বলতে পারে না।”

অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোটাবিষয়ক সিদ্ধান্ত আদালতের, এ বিষয়ে সরকারের কিছু করার নেই। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মন্তব্য করেন, কোটা আন্দোলনের পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত।

এক দফা দাবি
৭ জুলাই চার দফা দাবি থেকে সরে এসে আন্দোলনকারীরা এক দফা দাবি ঘোষণা করেন। আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, “সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করতে হবে। দাবি মেনে নিলে আজই আমরা পড়ার টেবিলে ফিরে যাব।”

একই সঙ্গে ৮ জুলাই সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি এবং অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে ছাত্রধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। মধ্যরাতে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, “দাবি মেনে না নিলে ১০০ শতাংশ কোটা দিয়ে দেন। ঘোষণা করে দেন, এটা কোটাধারীদের দেশ। আমাদের আদালত দেখিয়ে লাভ নেই। আমরা সংবিধানস্বীকৃত বিষয়ে আন্দোলন করছি।”

রাজধানীজুড়ে আন্দোলন
আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগারগাঁও মোড় অবরোধ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। চট্টগ্রাম নগরীর ষোলশহর, ২ নম্বর গেট ও লালখানবাজার এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী প্রতিবাদ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি ৮ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেললাইন অবরোধের ঘোষণা দেওয়া হয়। ময়মনসিংহে শিক্ষার্থীরা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ করেন। বরিশাল বিশ্ববিদ্যালয় ও ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা পৃথকভাবে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

সম্পর্কিত খবর

জামায়াত

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনকে স্বাগত জানালেন রুমিন ফারহানা

জুলাই ৭, ২০২৬
বাংলাদেশ

আমাকে বিএনপি হিসেবে ট্রিট করবেন না, আমি একজন মুক্তিযোদ্ধা: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ৭, ২০২৬
বাংলাদেশ

‘ট্রাম্পের পা ধরেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী’

জুলাই ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘ভারতের সহায়তা চাই’, পাকিস্তান শাসিত কাশ্মীরে আওয়ামী নেতার ভিডিও ভাইরাল

জুলাই ৭, ২০২৬

আমেরিকাকে হাঁটু গেড়ে বসিয়েছে ইরান, ভারতীয় পন্ডিতের বক্তব্য ভাইরাল

জুলাই ৭, ২০২৬

প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন

জুলাই ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version