শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

বিএনপি মানুষের হাতে বিদ্যুতের পরিবর্তে হারিকেন ও মোমবাতি ধরিয়ে দিয়েছে: এমপি হাসনাত

জুলাই ১০, ২০২৬
A A
বিএনপি মানুষের হাতে বিদ্যুতের পরিবর্তে হারিকেন ও মোমবাতি ধরিয়ে দিয়েছে: এমপি হাসনাত
Share on FacebookShare on Twitter

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি বলেছেন, “বিএনপি সরকার ক্ষমতায় এসে মানুষের হাতে বিদ্যুতের পরিবর্তে হারিকেন ও মোমবাতি ধরিয়ে দিয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের আমলে আমরা সবাই বিদ্যুৎ নিয়ে প্রোপাগান্ডা করেছি—আগে মাঝে মাঝে বিদ্যুৎ যেত, আর এখন বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে।”

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এই পদযাত্রার আয়োজন করা হয়।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, “বিদ্যুৎমন্ত্রী সংসদের এসি রুমে দাঁড়িয়ে বিদ্যুৎ নিয়ে মিথ্যা তথ্য দেন যে দেশে নাকি বিদ্যুৎ যায় না। আমি বলবো—বাসা, অফিস, গাড়ি আর সংসদের এসি রুমে বসে থেকে বিদ্যুতের আসল খবর জানা যাবে না। এসি রুম থেকে বেরিয়ে এসে জনগণের কষ্ট দেখুন।”

দেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে তিনি আরও বলেন, “দেশ এখনও মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত কিংবা চাঁদাবাজ মুক্ত হয়নি। বেকার যুবকদের সিভি নিয়ে অফিসের দরজায় দরজায় ঘোরা বন্ধ হয়নি, জিনিসপত্রের দামও কমেনি। অথচ আমরা চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত এক নতুন সমাজ চেয়েছিলাম, যার কোনো পরিবর্তনই হয়নি।”

নিজেদের দলের কিছু নেতার বিলাসী জীবনযাপনের সমালোচনা করে তিনি বলেন, “অনেকে বলেন আমরা নাকি প্রাডো গাড়ি নিয়ে ঘুরি। যারা আগে ধানখেতে ঘুমাত কিংবা ঢাকা শহরে রিকশা চালাত, তারা এখন প্রাডো গাড়ি চালাচ্ছে। তাদের প্রশ্ন করা উচিত—তারা এত টাকা কোথায় পেল? মূলত মামলা বাণিজ্য করে সমাজে বিভাজন সৃষ্টি করেই তারা এই অর্থ কামিয়েছে।”

বিগত ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় সংগৃহীত ১২ কোটি টাকার তহবিল নিয়ে ওঠা প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ স্পষ্ট করেন, “আমরা দুর্যোগের সময় যে টাকা সংগ্রহ করেছিলাম, তার প্রতিটি পয়সা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে সরকারিভাবে জমা দিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।”

আরওপড়ুন

‘তোমরা লেখবা, আমরা পিটাইমু’—হুমকির পর সাংবাদিকদের বিরুদ্ধে এবার থানায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলা

‘জামিনে এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে’: ট্রাইব্যুনালে দীপু মনি

এর আগে বিকেলে পৌর শহরের জিরোপয়েন্টের শহীদ চত্বর থেকে পদযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচি শুরুর আগে হাসনাত আবদুল্লাহ ফেনীর ফুলগাজী ও সোনাগাজীতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণ ও শহীদ আবদুর গণি বোরহানের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

উপজেলা এনসিপির আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব শেহেরিন ইরা, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার, যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলামসহ আরও অনেকে। তবে হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতেই বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সোনাগাজী ও ফেনী শহরে দলের দুইপক্ষের নেতাকর্মীদের মধ্যে দুই দফা হাতাহাতির ঘটনা ঘটে।

সম্পর্কিত খবর

‘তোমরা লেখবা, আমরা পিটাইমু’—হুমকির পর সাংবাদিকদের বিরুদ্ধে এবার থানায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলা
বাংলাদেশ

‘তোমরা লেখবা, আমরা পিটাইমু’—হুমকির পর সাংবাদিকদের বিরুদ্ধে এবার থানায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলা

আগস্ট ২৭, ২০২৬
কারাগারে ফিরলেন দীপু মনি
আওয়ামী লীগ

‘জামিনে এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে’: ট্রাইব্যুনালে দীপু মনি

আগস্ট ২৭, ২০২৬
স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টার অভিযোগ, শেখ পরশের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বাংলাদেশ

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টার অভিযোগ, শেখ পরশের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগস্ট ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘তোমরা লেখবা, আমরা পিটাইমু’—হুমকির পর সাংবাদিকদের বিরুদ্ধে এবার থানায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলা

‘তোমরা লেখবা, আমরা পিটাইমু’—হুমকির পর সাংবাদিকদের বিরুদ্ধে এবার থানায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলা

আগস্ট ২৭, ২০২৬
নিজের মোবাইল নম্বর দিয়ে ৬ বছর ধরে বিধবা নারীর ভাতার টাকা তুলছেন বিএনপি নেতা

নিজের মোবাইল নম্বর দিয়ে ৬ বছর ধরে বিধবা নারীর ভাতার টাকা তুলছেন বিএনপি নেতা

আগস্ট ২৭, ২০২৬
কারাগারে ফিরলেন দীপু মনি

‘জামিনে এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে’: ট্রাইব্যুনালে দীপু মনি

আগস্ট ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০