শনিবার, আগস্ট ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

তুরস্কের ৬.১ মাত্রার ভূমিকম্পে ১ জন নিহত, ভবন ধসে আহত অন্তত ২৯

আগস্ট ১১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে রোববার সকাল ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত একজন নিহত ও ২৯ জন আহত হয়েছেন এবং এক ডজনেরও বেশি ভবন ধসে পড়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

সোমবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েট প্রেস।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিনদিরজি শহরে। কম্পন রাজধানী ইস্তাম্বুল পর্যন্ত অনুভূত হয়, যা প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দূরে অবস্থিত এবং ১ কোটি ৬০ লাখেরও বেশি মানুষের বসবাস।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, সিনদিরজিতে ধসে পড়া এক ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হওয়ার পরপরই এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়। একই ভবন থেকে আরও চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, প্রদেশজুড়ে মোট ১৬টি ভবন ধসে পড়েছে, যার বেশিরভাগই জরাজীর্ণ ও ব্যবহারহীন ছিল। এছাড়া দুটি মসজিদের মিনার ধসে গেছে। আহতদের মধ্যে কেউ গুরুতর নয় বলেও তিনি জানান।

টেলিভিশনের ফুটেজে দেখা যায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে জীবনের কোনো চিহ্ন শুনতে নীরবতা বজায় রাখার আহ্বান জানাচ্ছেন।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, মূল ভূমিকম্পের পর একাধিক আফটারশক হয়েছে, যার মধ্যে একটি ছিল ৪.৬ মাত্রার। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ না করার জন্য নাগরিকদের সতর্ক করেছে।

প্রেসিডেন্ট রিসেপ এরদোগান সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ক্ষতিগ্রস্ত সকলের দ্রুত সুস্থতা কামনা করে লিখেছেন, ‌‘আল্লাহ আমাদের দেশকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করুন।’

তুরস্ক ভূমিকম্প প্রবণ প্রধান ফল্ট লাইনের ওপর অবস্থিত। ২০২৩ সালে ৭.৮ মাত্রার এক বিধ্বংসী ভূমিকম্পে দেশটিতে ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হয় এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১টি প্রদেশে লক্ষাধিক ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়। প্রতিবেশী সিরিয়ার উত্তরাঞ্চলে একই ভূমিকম্পে আরও প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

শ্রম মাফিয়ার সাথে তারেক রহমানের গোপন বৈঠক: আবারও সিন্ডিকেটের কবলে শ্রমবাজার

আগস্ট ২২, ২০২৬
আন্তর্জাতিক

সন্তানের ওষুধ নিয়ে ঝগড়া, বাবাকে ডেকে এনে স্বামীকে পিটিয়ে হত্যা

আগস্ট ২২, ২০২৬
আন্তর্জাতিক

ইসরাইলের স্বার্থে মিত্রদের ঝুঁকিতে ফেলেছে যুক্তরাষ্ট্র: গালিবাফ

আগস্ট ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংক কর্মকর্তার বাসায় গভীর রাতে ‘ডিবি’ পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘বেডরুমে গোপন ক্যামেরা রেখেছিলেন স্ত্রী, ফুটেজ প্রকাশের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবি’

আগস্ট ২২, ২০২৬

শ্রম মাফিয়ার সাথে তারেক রহমানের গোপন বৈঠক: আবারও সিন্ডিকেটের কবলে শ্রমবাজার

আগস্ট ২২, ২০২৬

সন্তানের ওষুধ নিয়ে ঝগড়া, বাবাকে ডেকে এনে স্বামীকে পিটিয়ে হত্যা

আগস্ট ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version