মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

সরকারি সার পাচার মামলায় বিএনপি নেতা কারাগারে

জুলাই ১৪, ২০২৬
A A
সরকারি সার পাচার মামলায় বিএনপি নেতা কারাগারে
Share on FacebookShare on Twitter

কৃষকদের জন্য বরাদ্দ সরকারি সার এক জেলা থেকে অন্য জেলায় পাচারের অভিযোগে দায়ের হওয়া মামলায় মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলায় পুলিশ তাঁরসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে। দীর্ঘদিন আদালতে হাজির না থাকায় সোহরাব হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং পরবর্তীতে তিনি আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

গোপালগঞ্জের মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ও আদালত সূত্রে জানা গেছে, বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া এই মামলায় একাধিক ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় বিএনপি নেতা সোহরাবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। গত ১ জুলাই তিনি গোপালগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করে তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ২৪ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বড়ইতলা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকটি থেকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) লোগো সংবলিত এবং সৌদি আরবের উৎপাদিত ৪৬০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৩৭ হাজার টাকা।

সার জব্দের ওই ঘটনায় মুকসুদপুর থানায় একটি মামলা দায়েরের পর তদন্তে নামে পুলিশ। তদন্ত শেষে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. রকিবুল ইসলাম উজ্জ্বল মেহেরপুরের সোহরাব হোসেনসহ পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন—মেহেরপুর শহরের আবু তালেব ওরফে রিপন, উজলপুর গ্রামের সজল, গাংনী উপজেলার সহোগলপুর গ্রামের আব্দুস সালাম এবং বরিশালের গৌরনদী উপজেলার আনোয়ার হোসেন বেপারী।

তদন্ত প্রতিবেদনে পুলিশ উল্লেখ করেছে, কৃষকদের জন্য বরাদ্দ করা সরকারি সার অবৈধ উপায়ে পাচারের উদ্দেশ্যেই ট্রাকে করে পরিবহন করা হচ্ছিল এবং এ ঘটনায় আসামিদের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। পরবর্তীতে আদালতের নির্দেশে জব্দ করা সার নিলামে বিক্রি করে ৪ লাখ ১৪ হাজার ৮০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এদিকে এই ঘটনা সামনে আসার পর মেহেরপুরের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে। মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, কৃষকরা যখন ন্যায্যমূল্যে সার পেতে সংকটে পড়েন, তখন কৃষকের জন্য বরাদ্দ সার এভাবে পাচারের অভিযোগ অত্যন্ত দুঃখজনক। তবে এ বিষয়ে বক্তব্য জানতে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

অন্যদিকে মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ জানান, এই মামলাটি বর্তমান উপজেলা কমিটি গঠনের আগের ঘটনা। তবে বিষয়টি যেহেতু আদালতে গড়িয়েছে, তাই আদালতের চূড়ান্ত রায়ের পর দলীয়ভাবে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয় ভুক্তভোগী কৃষকরাও এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, চাষাবাদের মৌসুমে সার সংকট ও অতিরিক্ত দামের কারণে সাধারণ কৃষকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। কৃষকের পেটে লাথি মেরে যারা সরকারি সার পাচারের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে যেন কঠোর ও দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

সম্পর্কিত খবর

বিএনপি

‘শিক্ষামন্ত্রী’ পদটিকে প্রতি কদম হাঁটতাম আর গালি দিতাম: হামীম

জুলাই ১৩, ২০২৬
বাংলাদেশ

রামমন্দির ইস্যুতে আলোচিত সেই ‘হরিদাস’ নাম বদলে হয়ে যান ‘তাওহীদ’

জুলাই ১৩, ২০২৬
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায়ের পর সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

জুলাই ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর নির্দেশে জামায়াত আমিরের সঙ্গে উন্নয়ন বৈঠক

    0 shares
    Share 0 Tweet 0
  • ফিলিস্তিন না হলে বিকল্প ইহুদি রাষ্ট্র হতো আর্জেন্টিনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সরকারি সার পাচার মামলায় বিএনপি নেতা কারাগারে

জুলাই ১৪, ২০২৬

‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’

জুলাই ১৩, ২০২৬

সংসদ ভবনের ছাদ দিয়েও পানি পড়ে, নামাজ পড়তে হয় বালতি পেতে

জুলাই ১৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version