বুধবার, জুলাই ১৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

একটি বিশেষ দেশকে সুবিধা দিতেই শিক্ষা খাত ধ্বংস করেছিল ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকার: সংসদে প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
A A
একটি বিশেষ দেশকে সুবিধা দিতেই শিক্ষা খাত ধ্বংস করেছিল ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকার: সংসদে প্রধানমন্ত্রী
Share on FacebookShare on Twitter

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি বিশেষ দেশকে সুবিধা দেওয়া এবং একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর বাণিজ্যিক স্বার্থ রক্ষার উদ্দেশ্যে পূর্ববর্তী ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকার দেশের শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করেছিল।

বুধবার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

প্রধানমন্ত্রী বলেন, একটি জাতিকে দুর্বল করে দিতে হলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার যে কৌশল রয়েছে, সাবেক সরকার তা বাস্তবায়ন করেছে। তিনি অভিযোগ করেন, অন্যের স্বার্থ রক্ষার জন্য দেশের শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করা হয়েছিল। একইভাবে চিকিৎসা ব্যবস্থাকেও অকার্যকর করে অন্য একটি দেশের বাণিজ্যিক সুবিধার জন্য ব্যবহার করা হয়েছে, যার ফলে কোটি কোটি মানুষ মানসম্মত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছেন।

আরওপড়ুন

‘বাপেক্সকে ধ্বংস করে গ্যাস খাত বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল স্বৈরাচার’

বিএনপিতে বড় পদ পেলেন জালিয়াতি করে সরকারি জমি দখলে অভিযুক্ত আবুল হাশেম

তিনি জানান, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে আগামী পাঁচ বছরের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য—উভয় খাতে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
তারেক রহমান বলেন, বিতর্কিত পাঠ্যসূচি ধাপে ধাপে বাতিল করে আধুনিক, মানবিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করা এবং শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি জানান, চলতি বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে।

চিকিৎসা খাতের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকার দেশের হাসপাতাল ও স্বাস্থ্যসেবাকে পরিকল্পিতভাবে দুর্বল করে দিয়েছিল, যাতে একটি বিশেষ দেশ চিকিৎসা বাণিজ্যে একচেটিয়া সুবিধা পায়। তিনি বলেন, বর্তমানে দেশের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে।

বাজেট আলোচনায় বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, তিনি চিকিৎসা ব্যবস্থাকে শতভাগ অসুস্থ বললেও বাস্তব পরিস্থিতি আরও ভয়াবহ। এ খাতকে পুনরুজ্জীবিত করতে চলতি বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে এবং আগামী পাঁচ বছরে স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

‘বাপেক্সকে ধ্বংস করে গ্যাস খাত বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল স্বৈরাচার’
বাংলাদেশ

‘বাপেক্সকে ধ্বংস করে গ্যাস খাত বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল স্বৈরাচার’

জুলাই ১৫, ২০২৬
বিএনপিতে বড় পদ পেলেন জালিয়াতি করে সরকারি জমি দখলে অভিযুক্ত আবুল হাশেম
বাংলাদেশ

বিএনপিতে বড় পদ পেলেন জালিয়াতি করে সরকারি জমি দখলে অভিযুক্ত আবুল হাশেম

জুলাই ১৫, ২০২৬
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নই এখন প্রধান দায়িত্ব: শিবির সভাপতি
বাংলাদেশ

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নই এখন প্রধান দায়িত্ব: শিবির সভাপতি

জুলাই ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘বাপেক্সকে ধ্বংস করে গ্যাস খাত বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল স্বৈরাচার’

‘বাপেক্সকে ধ্বংস করে গ্যাস খাত বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল স্বৈরাচার’

জুলাই ১৫, ২০২৬
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

জুলাই ১৫, ২০২৬
শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম

শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম

জুলাই ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০