বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ইরানের দক্ষিণে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, রাতভর হরমুজ প্রণালিতে বিস্ফোরণ

জুলাই ১৬, ২০২৬
A A
ইরানের দক্ষিণে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, রাতভর হরমুজ প্রণালিতে বিস্ফোরণ
Share on FacebookShare on Twitter

ইরানের দক্ষিণাঞ্চলে আবারও ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার রাতভর দেশটির দক্ষিণ উপকূলজুড়ে একাধিক কৌশলগত স্থাপনায় হামলা হয়। হামলার সময় হরমুজ প্রণালির বিভিন্ন এলাকাতেও একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে, যা পুরো অঞ্চলে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনের মার্কিন হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং ৩০০–এর বেশি মানুষ আহত হয়েছেন।

হরমুজ প্রণালির বৃহত্তম দ্বীপ কেশমে একাধিক বিস্ফোরণের পাশাপাশি বন্দর আব্বাস ও গুরুত্বপূর্ণ বন্দরনগরী সিরিতেও হামলার খবর পাওয়া গেছে। এছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের চাবাহার, কোনারাক ও রাস্ক এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, পশ্চিমাঞ্চলের খোররামাবাদ শহরেও অন্তত দুটি বিস্ফোরণ হয়েছে। এ ঘটনার পর রাজধানী তেহরানে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়।

এদিকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আন্দিমেস্ক শহরের আকাশে একটি মার্কিন এমকিউ–৯ ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে। এ তথ্য প্রকাশ করেছে দেশটির তাসনিম সংবাদ সংস্থা।

অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বিরুদ্ধে তাদের সর্বশেষ দফার সামরিক অভিযান সম্পন্ন হয়েছে। তাদের দাবি, বন্দর আব্বাসসহ বিভিন্ন এলাকায় ইরানের কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং উপকূলীয় নজরদারি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এর আগে ৯০ মিনিটব্যাপী এক অভিযানে গ্রেটার টুনব দ্বীপের প্রতিরক্ষাব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতেও হামলা চালানোর কথা জানায় সেন্টকম।

গত কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা আঘাত হানছে ইরান। বৃহস্পতিবার বাহরাইন ও কুয়েতে বিমান হামলার সতর্কসংকেতও বাজানো হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর থেকে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়তে থাকে। মার্কিন ঘাঁটি থাকা বিভিন্ন দেশে ইরানের পাল্টা হামলা এবং হরমুজ প্রণালিতে আরোপিত বিধিনিষেধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দামও ঊর্ধ্বমুখী হয়েছে।

আরওপড়ুন

ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলায় বিতর্ক, ভারতে নারী আইপিএস কর্মকর্তাকে বদলি

কলকাতায় মুসলিম পুলিশ কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের

যুদ্ধবিরতির লক্ষ্যে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও ৭ জুলাই থেকে নতুন করে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের ধারণা, এই সামরিক অভিযান আরও দীর্ঘায়িত হতে পারে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১০ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরুর বিষয়টি কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, কংগ্রেসের অনুমোদন ছাড়াই প্রশাসন ৬০ দিন পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যেতে পারে।

তবে চলমান সংঘাতের মধ্যেও তেহরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো এখনো সম্ভব বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সমঝোতা অনুযায়ী, যুদ্ধ বন্ধে ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য রয়েছে ওয়াশিংটন ও তেহরানের।

সম্পর্কিত খবর

ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলায় বিতর্ক, ভারতে নারী আইপিএস কর্মকর্তাকে বদলি
আন্তর্জাতিক

ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলায় বিতর্ক, ভারতে নারী আইপিএস কর্মকর্তাকে বদলি

সেপ্টেম্বর ১৫, ২০২৬
কলকাতায় মুসলিম পুলিশ কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের
আন্তর্জাতিক

কলকাতায় মুসলিম পুলিশ কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের

সেপ্টেম্বর ১৫, ২০২৬
ইরানের হামলায় মার্কিন অস্ত্রভাণ্ডারে ঘাটতি, মজুত পূরণে লাগবে ৩ বছর
আন্তর্জাতিক

ইরানের হামলায় মার্কিন অস্ত্রভাণ্ডারে ঘাটতি, মজুত পূরণে লাগবে ৩ বছর

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

সেপ্টেম্বর ১৬, ২০২৬
দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৬, ২০২৬
যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০