শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করেছি, ছাত্রদল নেতাকে পুলিশ সুপার

জুলাই ১৭, ২০২৬
A A
আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করেছি, ছাত্রদল নেতাকে পুলিশ সুপার
Share on FacebookShare on Twitter

জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এক ছাত্রদল নেতার বক্তব্যের জবাবে কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান মন্তব্য করেছেন, “আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করে আসছি।” ১৬ জুলাই (বৃহস্পতিবার) এই আলোচনা সভায় উপস্থিত রাজনৈতিক নেতাকর্মী ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সামনে পুলিশ সুপার ও ছাত্রদল নেতার মধ্যে এই বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে।

অনুষ্ঠানের একপর্যায়ে কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলেন, “আপনি কুমিল্লা আসার পরে ফ্যাসিস্টরা কুমিল্লায় চলে এসেছে, আপনি তাদের গ্রেপ্তার করছেন না।” তাঁর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, “এটা পলিটিক্স মঞ্চ না। একটা বাহিনী সম্পর্কে আপনি এভাবে কথা বলতে পারেন না। ছাত্রদল আমি নিজেও করেছি, আপনার বহু আগে আমি ছাত্রদল করে আসছি ঢাকায়। আপনি যখন একটা মিটিংয়ে কথা বলবেন তখন তথ্য নিয়ে কথা বলবেন।”

পুলিশ সুপারের এই মন্তব্যের পর ছাত্রদল নেতা ফখরুল ইসলাম মিঠু আবারও মাইক নিয়ে বলেন, “আমরা যখন আপনাদেরকে তথ্য দেই তখন আপনারা গ্রেপ্তার করেন না।” এর জবাবে পুলিশ সুপার বলেন, “আপনাদের নিজের শত্রুকেই এখন ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন। যাকে আপনাদের পছন্দ হয় না, তাদেরকেই ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন।”

পুলিশ সুপার তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, ৫ই আগস্টের পর দেশে কোনো পুলিশ ছিল না এবং এই বিধ্বস্ত অবস্থা থেকে পুলিশ বাহিনী আবার ঘুরে দাঁড়িয়েছে। তিনি স্বীকার করেন যে এখনও পুলিশে ফ্যাসিস্ট সরকারের লোকজন রয়ে গেছে। গত ১৭ বছর ধরে বিভিন্ন ডিপার্টমেন্টগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “মাত্র চার মাস এই সরকারের বয়স। সরকারকে সময় দিতে হবে, একটা বাচ্চারও খাওয়া শিখতে নয়-দশ মাস লাগে।”

দেশের বিচার ব্যবস্থার বর্তমান পরিস্থিতি তুলে ধরে পুলিশ সুপার আরও বলেন, “দেশে বিচার হচ্ছে। ইতিমধ্যেই শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ পুলিশের হাবিবের ফাঁসির রায় হয়েছে। একটু অপেক্ষা করেন। আমি নিজেই অনেকের বিরুদ্ধে ঢাকায় চার্জশিট দিয়ে এসেছি।”

কুমিল্লার জেলা প্রশাসক রোজি আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্পর্কিত খবর

বিএনপি

‘চাইলেই ভিসি হতে পারতেন, কিন্তু তিনি চাননি’—জাবির নতুন উপ-উপাচার্যকে নিয়ে মহিলা দল নেতা

জুলাই ১৭, ২০২৬
বাংলাদেশ

এবার ঢাবির জসীমউদ্‌দীন হলের ক্যান্টিনের খাবারে মিলল ব্লেড

জুলাই ১৭, ২০২৬
জামায়াত

‘জান দেবো তবু জুলাই দেবো না’ স্লোগানে ধানমন্ডিতে জামায়াতের র‍্যালি

জুলাই ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শাবিপ্রবিতে ছাত্রশিবিরের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত

জুলাই ১৭, ২০২৬

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিয়ে মানবতার ইতিহাস গড়ল নরওয়ে

জুলাই ১৭, ২০২৬

‘চাইলেই ভিসি হতে পারতেন, কিন্তু তিনি চাননি’—জাবির নতুন উপ-উপাচার্যকে নিয়ে মহিলা দল নেতা

জুলাই ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version