বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

‘মালয়েশিয়ায় কোনো ইসরাইলির জায়গা হবে না’

জুলাই ১৮, ২০২৬
A A
‘মালয়েশিয়ায় কোনো ইসরাইলির জায়গা হবে না’
Share on FacebookShare on Twitter

মালয়েশিয়ায় কোনো ইসরাইলি নাগরিকের সন্ধান পাওয়া গেলে তাদের অবিলম্বে দেশ থেকে বহিষ্কার করা হবে বলে দৃঢ় ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। সম্প্রতি দেশটির জোহর রাজ্যে গড়ে ওঠা একটি প্রযুক্তিভিত্তিক কমিউনিটিতে ইসরাইলিদের উপস্থিতির অভিযোগ ওঠার পর এই কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, “আমরা যদি কোনো ইসরাইলি নাগরিকের খোঁজ পাই, তবে তাদের অবিলম্বে বহিষ্কার করব। কারণ আমরা ইসরাইলকে স্বীকৃতি দিই না।” তিনি জানান, জোহর রাজ্যের বহুল আলোচিত শত কোটি ডলারের আবাসন প্রকল্প ‘ফরেস্ট সিটি’-তে গড়ে ওঠা ‘নেটওয়ার্ক স্কুল’ নামের একটি কমিউনিটিতে ইসরাইলিরা যুক্ত রয়েছে কি না, তা নিয়ে প্রশাসন তদন্ত শুরু করেছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কয়েনবেসের সাবেক প্রধান প্রযুক্তি কর্মকর্তা ও মার্কিন বিনিয়োগকারী বালাজি শ্রীনিবাসনের প্রতিষ্ঠিত ‘নেটওয়ার্ক স্কুল’ মূলত ইন্টারনেটভিত্তিক জনগোষ্ঠীকে বাস্তব রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ ওঠে যে, কিছু ইসরাইলি নাগরিক তাদের দ্বৈত নাগরিকত্ব ব্যবহার করে অন্য দেশের পাসপোর্ট দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করেছে এবং এই প্রকল্পে অংশ নিয়েছে। মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী ইসরাইলিদের প্রবেশ নিষিদ্ধ থাকায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।

আরওপড়ুন

ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলায় বিতর্ক, ভারতে নারী আইপিএস কর্মকর্তাকে বদলি

কলকাতায় মুসলিম পুলিশ কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের

জোহর রাজ্যের মুখ্যমন্ত্রী ওন হাফিজ গাজি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাকে এই প্রকল্পের প্রতিটি কার্যকলাপ গভীরভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, সেখানে অবস্থানরতদের পরিচয়, জাতীয়তা, ভ্রমণ নথিপত্র এবং দ্বিতীয় পাসপোর্ট ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনো পক্ষকেই জোহরের মাটি ব্যবহার করে দেশের সার্বভৌমত্ব ও স্বার্থবিরোধী আদর্শ প্রচার করতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। তবে এখন পর্যন্ত অভিবাসন বিভাগ ফরেস্ট সিটির ওই প্রকল্পে থাকা ৪০টি দেশের ২৬৬ জন বিদেশি নাগরিকের নথিপত্র পরীক্ষা করে সবার বৈধতা পেয়েছে।

১৯৫৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই মালয়েশিয়া ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অন্যতম শক্ত অবস্থান ধরে রেখেছে এবং ইসরাইলকে স্বীকৃতি দেওয়া থেকে বিরত রয়েছে। গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধেও বরাবরই সোচ্চার মালয়েশীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। চলমান তদন্তে এখন পর্যন্ত কোনো ইসরাইলি নাগরিককে শনাক্ত করা গেছে কি না, তা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো জানানো হয়নি।

সম্পর্কিত খবর

ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলায় বিতর্ক, ভারতে নারী আইপিএস কর্মকর্তাকে বদলি
আন্তর্জাতিক

ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলায় বিতর্ক, ভারতে নারী আইপিএস কর্মকর্তাকে বদলি

সেপ্টেম্বর ১৫, ২০২৬
কলকাতায় মুসলিম পুলিশ কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের
আন্তর্জাতিক

কলকাতায় মুসলিম পুলিশ কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের

সেপ্টেম্বর ১৫, ২০২৬
ইরানের হামলায় মার্কিন অস্ত্রভাণ্ডারে ঘাটতি, মজুত পূরণে লাগবে ৩ বছর
আন্তর্জাতিক

ইরানের হামলায় মার্কিন অস্ত্রভাণ্ডারে ঘাটতি, মজুত পূরণে লাগবে ৩ বছর

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

সেপ্টেম্বর ১৬, ২০২৬
দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৬, ২০২৬
যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০