Monday, November 23, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ গেল আরেক জামায়াত নেতার

July 22, 2026
A A
মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ গেল আরেক জামায়াত নেতার

কেন্দ্রীয় সাংগঠনিক নীতির অংশ হিসেবে নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকার কারণে ময়মনসিংহের ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রভাষক গোলাম কিবরিয়ার সদস্যপদ স্থগিত করেছে দলটি। একই সঙ্গে দলীয় কার্যক্রম সচল রাখতে জাকির হোসেনকে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় ফুলপুর উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আবদুল করিম আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

জেলা জামায়াতের আমির জানান, দলীয় অভ্যন্তরীণ সিদ্ধান্ত অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জামায়াতের রুকনদের সদস্যপদ স্থগিত রাখার নিয়ম কার্যকর করা হচ্ছে। সেই নীতিমালার আওতেই গোলাম কিবরিয়ার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, গোলাম কিবরিয়া ২০০৩ সাল থেকে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চলতি বছর ফুলপুর উপজেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং এর আগেও দুই মেয়াদে একই পদে অধিষ্ঠিত ছিলেন।

নেতৃত্বের এই পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে গোলাম কিবরিয়া জানান, আমির পদে পরিবর্তন আনা দলীয় অভ্যন্তরীণ সিদ্ধান্তের বিষয় এবং এটি নিয়ে সংবাদ প্রকাশের মতো কিছু নেই। উল্লেখ্য, একই সাংগঠনিক নীতির কারণে এর আগে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারকেও তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

Related Posts

জামায়াত

জামায়াত এমপির বোনজামাইয়ের শত শত কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

November 23, 2026
জামায়াত

যেকোনো সংকটে জনগণের পাশে থাকবে জামায়াত: সেলিম উদ্দিন

November 23, 2026
জামায়াত

সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে বিএনপি-জামায়াতের ২ এমপি

November 23, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশল ‘বড় ব্যর্থতা’: ইব্রাহিম আজিজি

November 23, 2026

বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

November 23, 2026

হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ বলছে নিউইয়র্ক টাইমস

November 23, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version