Tuesday, October 20, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home ইসলাম

বিয়ে করে আত্মীয়-স্বজনকে জানানোর বিধান

July 23, 2026
A A
বিয়ে করে আত্মীয়-স্বজনকে জানানোর বিধান

ইসলামে গোপন বিয়ে নয়, প্রকাশ্যে ঘোষণা দেওয়ার নির্দেশ

ইসলামে বিবাহ শুধু একটি সামাজিক চুক্তি নয়; এটি একটি পবিত্র ইবাদত, দায়িত্ব ও আমানত। বিশেষ পরিস্থিতিতে একজন মুসলিম পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেওয়া হলেও তা কোনো শর্তহীন অধিকার নয়। বরং ন্যায়বিচার, আর্থিক সক্ষমতা, দায়িত্বশীলতা ও আল্লাহভীতি—এসব শর্ত পূরণ করেই এ অনুমতি প্রযোজ্য।

ইসলামী শরিয়তে বিয়ে গোপন রাখার কোনো অনুমোদন নেই। বরং বিয়ের পর তা সমাজে প্রকাশ ও ঘোষণা করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিয়ের ঘোষণা (ই’লান)

রাসুলুল্লাহ (সা.) বিয়ে প্রকাশ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন, যাতে সমাজের মানুষ জানতে পারে যে বৈধভাবে বিবাহ সম্পন্ন হয়েছে। ইসলামী শরিয়তের দৃষ্টিতে গোপনীয়তার পরিবর্তে প্রকাশ্য ঘোষণা সামাজিক স্বচ্ছতা ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করে।

আরওপড়ুন

সম্পদের সঠিক ব্যবহার: ইসলাম কি বলে

ইমাম গাজ্জালীর আত্মশুদ্ধির দর্শন: আত্মার আয়নায় আলোর দ্যুতি

সাক্ষী ও অভিভাবকের উপস্থিতি

বিবাহের আকদ বৈধ হওয়ার জন্য কনের অভিভাবক (ওয়ালী) এবং দুইজন ন্যায়পরায়ণ মুসলিম পুরুষ সাক্ষী (অথবা একজন পুরুষ ও দুইজন নারী সাক্ষী) উপস্থিত থাকা আবশ্যক।

এ বিষয়ে হাদিসে এসেছে, “অভিভাবক ও দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া কোনো বিয়ে বৈধ নয়।”
— সহিহ ইবনে হিব্বান

ওলিমা: বিয়ের ঘোষণার সুন্নতি পদ্ধতি

বিয়ের ঘোষণা দেওয়ার সবচেয়ে উত্তম ও সুন্নতসম্মত উপায় হলো ওলিমার আয়োজন করা। সামর্থ্য অনুযায়ী আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও অভাবী মানুষকে দাওয়াত দিয়ে বিয়ের আনন্দ ভাগাভাগি করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা।

রাসুলুল্লাহ (সা.) নিজেও ওয়ালিমার আয়োজন করেছেন এবং সাহাবিদেরও তা করার নির্দেশ দিয়েছেন। জয়নব বিনতে জাহাশ (রা.)-কে বিয়ের পরদিন তিনি ওয়ালিমা করেন।
— সহিহ বুখারি, হাদিস: ৫১৭০

এছাড়া ছাফিয়াহ (রা.)-কে বিয়ের পর তিন দিনব্যাপী ওয়ালিমার আয়োজন করেছিলেন।
— মুসনাদে আবু ইয়ালা, হাদিস: ৩৮৩৪

আনন্দ প্রকাশের অনুমতি

বিয়ের ঘোষণা ও আনন্দ প্রকাশের অংশ হিসেবে নারীদের দফ (এক ধরনের বাদ্যযন্ত্র) বাজিয়ে বৈধভাবে আনন্দ প্রকাশের অনুমতি দেওয়া হয়েছে, যাতে আশপাশের মানুষ জানতে পারে যে সেখানে বিবাহ অনুষ্ঠিত হচ্ছে।

হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “তোমরা বিয়ের ঘোষণা দাও, তা মসজিদে সম্পন্ন করো এবং এ উপলক্ষে দফ বাজাও।”
— সুনানে তিরমিজি, হাদিস: ১০৮৯

ইসলামের দৃষ্টিতে বিয়ে একটি প্রকাশ্য ও সম্মানজনক সম্পর্ক। তাই গোপনে নয়, বরং সাক্ষী, অভিভাবক, ওয়ালিমা এবং সামাজিক ঘোষণার মাধ্যমে বিবাহ সম্পন্ন করাই সুন্নতসম্মত ও শরিয়তসম্মত পদ্ধতি।

Related Posts

সম্পদের সঠিক ব্যবহার: ইসলাম কি বলে
ইসলাম

সম্পদের সঠিক ব্যবহার: ইসলাম কি বলে

October 14, 2026
ইমাম গাজ্জালীর আত্মশুদ্ধির দর্শন: আত্মার আয়নায় আলোর দ্যুতি
ইসলাম

ইমাম গাজ্জালীর আত্মশুদ্ধির দর্শন: আত্মার আয়নায় আলোর দ্যুতি

October 10, 2026
মাওলানা উবায়দুল হক: ইলম ও খেদমতের অনন্য প্রতিচ্ছবি, প্রয়াণের ১৯ বছর
ইসলাম

মাওলানা উবায়দুল হক: ইলম ও খেদমতের অনন্য প্রতিচ্ছবি, প্রয়াণের ১৯ বছর

October 7, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘দানবীয় ড্রোন’ বাহক দ্বিতীয় মাদারশিপ তৈরি চীনের, মার্কিন-ভারত অক্ষের ঘুম হারাম

‘দানবীয় ড্রোন’ বাহক দ্বিতীয় মাদারশিপ তৈরি চীনের, মার্কিন-ভারত অক্ষের ঘুম হারাম

October 20, 2026
ফ্রান্সে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ, এলাকাভিত্তিক কারফিউ জারির নির্দেশ

ফ্রান্সে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ, এলাকাভিত্তিক কারফিউ জারির নির্দেশ

October 20, 2026
স্বজনদের বুকফাটা হাহাকার: পরিবারের অজান্তেই সৌদিতে নজরুলের গোপন মৃত্যুদণ্ড কার্যকর!

স্বজনদের বুকফাটা হাহাকার: পরিবারের অজান্তেই সৌদিতে নজরুলের গোপন মৃত্যুদণ্ড কার্যকর!

October 19, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০