Sunday, November 22, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

টিপকান্ডে ষড়যন্ত্রের শিকার কনস্টেবল নাজমুল চার বছর পর ফিরে পেলেন চাকরি

July 23, 2026
A A
টিপকান্ডে ষড়যন্ত্রের শিকার কনস্টেবল নাজমুল চার বছর পর ফিরে পেলেন চাকরি

রাজধানীর ফার্মগেটে বহুল আলোচিত ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত হওয়া সাবেক পুলিশ কনস্টেবল মো. নাজমুল তারেক দীর্ঘ চার বছর পর আইনি লড়াইয়ে জয়ী হয়ে চাকরিতে ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার প্রশাসনিক ট্রাইব্যুনাল এক রায়ে তাঁকে পুনরায় বহাল করার নির্দেশ দেন।

নাজমুল তারেকের আইনজীবী আব্দুর রহিম কাজল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রশাসনিক ট্রাইব্যুনালে করা মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত নাজমুল তারেককে তাঁর স্বপদে বহাল করার নির্দেশ প্রদান করেন।

ঘটনার সূত্রপাত ২০২২ সালের ২ এপ্রিল। রাজধানীর ফার্মগেট এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগে কর্মরত নাজমুল তারেকের সঙ্গে উল্টো পথে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে তেজগাঁও কলেজের শিক্ষক লতা সমাদ্দারের বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে ওই শিক্ষক অভিযোগ করেন, পুলিশের পোশাক পরা ওই ব্যক্তি তাঁকে ‘টিপ পরছোস কেন’ বলে কটূক্তি করেছেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনা তৈরি হয়। সে সময় পুলিশ প্রশাসনের অভ্যন্তরীণ তদন্তের পর নাজমুল তারেককে প্রথমে সাময়িক বরখাস্ত এবং পরবর্তীতে বিভাগীয় ব্যবস্থার মাধ্যমে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

তবে চাকরি হারানোর পর থেকেই নাজমুল তারেক দাবি করে আসছিলেন যে তিনি ষড়যন্ত্রের শিকার। টিপ নিয়ে তিনি কোনো কটূক্তি করেননি এবং ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদারও তাঁর পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন। মিথ্যা অভিযোগের বিরুদ্ধে প্রতিকার চেয়ে ২০২২ সালের নভেম্বরে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন তিনি, যার চূড়ান্ত রায়ে আদালত তাঁকে পুনর্বহালের আদেশ দেন।

Related Posts

আন্তর্জাতিক

ভারতে রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩৬টি থেকে ৩২টিতে দাঁড়িয়েছে; ব্রিটিশ সাময়িকী

November 22, 2026
জামায়াত

সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির

November 22, 2026
জামায়াত

ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেস্টা, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী

November 22, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জন

November 22, 2026

ধর্মীয় পরিচয়ে মুসলিমদের বহিষ্কারের অভিযোগ, ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার আহ্বান

November 22, 2026

ঘুম থেকে উঠে দেখি চারপাশে আগুন জ্বলছে: সাদিক কায়েমের বাবা

November 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version