শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

একই ডেকচিতে রান্না করা গোশত হালাল আর ঝোল হারাম হয় কীভাবে

গণভোট প্রসঙ্গে জামায়াত আমিরের প্রশ্ন

জুলাই ২৪, ২০২৬
A A
একই ডেকচিতে রান্না করা গোশত হালাল আর ঝোল হারাম হয় কীভাবে
Share on FacebookShare on Twitter

সংসদ নির্বাচন বৈধ হলে গণভোট কীভাবে অবৈধ হতে পারে—ক্ষমতাসীন বিএনপির প্রতি এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘একই ডেকচিতে রান্না করা গোশত হালাল, আর সেই গোশতের ঝোল হারাম—এমন যুক্তি কীভাবে গ্রহণযোগ্য হতে পারে?’

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরসংলগ্ন ফলপট্টি এলাকায় ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামীর আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবিতে এ জনসভার আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, নীতিগতভাবে সংসদ নির্বাচন ও গণভোট একই ধারার বিষয়। যদি গণভোটকে অবৈধ বলা হয়, তাহলে সংসদ নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। আর সংসদ নির্বাচনই যদি অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারের বৈধতার ভিত্তিও দুর্বল হয়ে পড়ে।

তিনি দাবি করেন, গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছিলেন। নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রীও জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং জামায়াতও একই অবস্থান নিয়েছিল। কিন্তু সরকার গঠনের পর গণভোটকে অবৈধ বলা জনগণের রায়ের প্রতি অসম্মান বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, সংসদ নির্বাচনের পর তাদের প্রতিনিধিরা নির্ধারিত দুটি শপথই গ্রহণ করেছেন, কিন্তু সরকারি দল একটি শপথ গ্রহণ থেকে বিরত থেকেছে। জনগণের রায়কে উপেক্ষা করে কেউ ইতিহাসে রেহাই পায়নি উল্লেখ করে তিনি সরকারকে দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে ফ্যাসিবাদের সব চিহ্ন দূর না হওয়া পর্যন্ত সংসদ ও রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

নেতাকর্মী ও জুলাইয়ের শহীদদের অবদান স্মরণ করে তিনি বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে বর্তমান সরকার, সংসদ ও বিরোধী দল গঠিত হয়েছে, তাদের অবমূল্যায়ন করা উচিত নয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মুখে তিনি দেশ ছেড়ে যেতে বাধ্য হন। এরপর একাধিকবার দেশে ফেরার তারিখ ঘোষণা করা হলেও তা বাস্তবায়িত হয়নি। এবার ডিসেম্বরের কথা বলা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের সচেতন তরুণ সমাজ অপরাধীদের বিচারের অপেক্ষায় রয়েছে।

দেশের অর্থনৈতিক ও নাগরিক সংকটের জন্য চোরচক্র ও স্বার্থান্বেষী গোষ্ঠীকে দায়ী করে তিনি বলেন, বৈধ গ্রাহকরা গ্যাস সংযোগ না পেলেও অবৈধ সংযোগে গ্যাস সরবরাহ চলছে।

একইভাবে ফুটপাত ও সড়ক দখল করে হকার বসানোর পেছনে প্রভাবশালী চক্রের চাঁদাবাজি রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামবিরোধী ষড়যন্ত্রের অংশ

জুলাই ২৪, ২০২৬
আন্তর্জাতিক

মোদি সরকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ককরোচ পার্টি

জুলাই ২৪, ২০২৬
প্রধান সংবাদ

বঙ্গভবন থেকে যেকোনো মুহূর্তে চুপ্পুর বিদায়

জুলাই ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামবিরোধী ষড়যন্ত্রের অংশ

জুলাই ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান

জুলাই ২৪, ২০২৬

পাঁচ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে

জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version