শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

যে তিন কারণে পদত্যাগের সিদ্ধান্ত নেন ভারতের শিক্ষামন্ত্রী

জুলাই ২৫, ২০২৬
A A
যে তিন কারণে পদত্যাগের সিদ্ধান্ত নেন ভারতের শিক্ষামন্ত্রী
Share on FacebookShare on Twitter

প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান।

শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পদত্যাগপত্রে তিনি চার দশকের শিক্ষা-সংশ্লিষ্ট কর্মকাণ্ড, শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি দায়বদ্ধতা এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নে নিজের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

ধর্মেন্দ্র প্রধান জানান, গত ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠার পর সরকার দ্রুত সিবিআই তদন্তের নির্দেশ দেয়, পরীক্ষা বাতিল করে এবং পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে আগামী বছর থেকে পরীক্ষাটি কম্পিউটারভিত্তিক (সিবিটি) পদ্ধতিতে নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি দাবি করেন, কেন্দ্র ও রাজ্য সরকারের পাশাপাশি জেলা প্রশাসনের সমন্বয়ে ২১ জুন পুনঃপরীক্ষা সফলভাবে সম্পন্ন হয় এবং ১৬ জুলাই প্রকাশিত ফলাফলে বহু মেধাবী শিক্ষার্থী, বিশেষ করে সুবিধাবঞ্চিত পরিবারের শিক্ষার্থীরা ভালো ফল করেছে।

আরওপড়ুন

জিপিএস ছাড়াই মার্কিন ঘাঁটিতে বিমান হামলা চালাল ইরান!

মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র কৌশল

বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, শুরু থেকেই তিনি পুরো ঘটনার দায় নিজের কাঁধে নিয়েছেন এবং পরীক্ষা জালিয়াতি চক্রের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হতে দিতে চাননি। তবে এ সময় দায়িত্বশীল কিছু ব্যক্তির বিভ্রান্তিকর ভূমিকা তাঁকে ব্যথিত করেছে বলেও উল্লেখ করেন।

সাম্প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করে ধর্মেন্দ্র প্রধান বলেন, বিষয়টি তিনি ব্যক্তিগত মর্যাদার প্রশ্ন হিসেবে দেখেন না। বরং জাতীয় ঐক্য অটুট রাখা, পরিস্থিতির অপব্যবহার ঠেকানো এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে না ফেলতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দেশসেবাই তাঁর জীবনের প্রধান অঙ্গীকার এবং ভবিষ্যতেও উড়িষ্যার জনগণ ও দেশের তরুণদের কল্যাণে কাজ করে যাবেন।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত খবর

জিপিএস ছাড়াই মার্কিন ঘাঁটিতে বিমান হামলা চালাল ইরান!
আন্তর্জাতিক

জিপিএস ছাড়াই মার্কিন ঘাঁটিতে বিমান হামলা চালাল ইরান!

আগস্ট ৭, ২০২৬
নতুন মার্কিন হামলা হলে উপসাগরজুড়ে পাল্টা হামলার হুমকি দিল ইরান
আন্তর্জাতিক

মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র কৌশল

আগস্ট ৭, ২০২৬
হরমুজ প্রণালী দিয়ে শত্রু পক্ষের জাহাজ চলাচল নিষিদ্ধ করার কথা বিবেচনা ইরানের
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে শত্রু পক্ষের জাহাজ চলাচল নিষিদ্ধ করার কথা বিবেচনা ইরানের

আগস্ট ৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • যশোর-৪ আসনে এমপির বাড়িতে হামলা, উঠে এলো ভিন্ন চিত্র

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘জুলাই সগৌরবে প্রতিষ্ঠিত থাকুক বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে’

‘জুলাই সগৌরবে প্রতিষ্ঠিত থাকুক বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে’

আগস্ট ৭, ২০২৬
ডিসেম্বরে দেশে ফিরে আইনের পথেই হাঁটুক শেখ হাসিনা: আইনমন্ত্রী

ডিসেম্বরে দেশে ফিরে আইনের পথেই হাঁটুক শেখ হাসিনা: আইনমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬
জিপিএস ছাড়াই মার্কিন ঘাঁটিতে বিমান হামলা চালাল ইরান!

জিপিএস ছাড়াই মার্কিন ঘাঁটিতে বিমান হামলা চালাল ইরান!

আগস্ট ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০