সোমবার, এপ্রিল ২০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

কমিটি গঠন নিয়ে সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫০

- তুর্জ খান
আগস্ট ১৩, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করাকে কেন্দ্র করে দুই দফায় মারামারি সংঘটিত হয়েছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসী ও বিএনপির দলীয় সূত্রে জানা যায়, গেলো ১১ আগস্ট (সোমবার) সন্ধ্যায় জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারের বটতলায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি করার জন্য সভা আহ্বান করা হয়। একপর্যায়ে কমিটির পদ নিয়ে আমিরুল ইসলাম ও আব্দুল মতিনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়। মারামারির ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে, ঘটনার জের ধরে মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে উভয়পক্ষের আনুমানিক শতাধিক লোকজনের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারামারি হয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়।

জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন বলেন, ‘কমিটির নাম প্রস্তাবকে কেন্দ্র করে কামরুল ইসলাম ও আব্দুল মতিনের মধ্যে কথা-কাটাকাটির সূত্র ধরে মারামারি হয়। পরবর্তীতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ উভয়পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করি। আজ (মঙ্গলবার) উপজেলা বিএনপির সঙ্গে আমাদের মিটিং চলাকালীন সময়ে আবারও মারামারির খবর পাই। তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি।’

সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. বশির আহমদ জানান, জামালগঞ্জ উপজেলা নেতৃবৃন্দ উভয়পক্ষের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করবেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ মাহমুদ তালুকদার বলেন, ‘আমি কমিটি গঠনের সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। নাম প্রস্তাব নিয়ে আমিরুল ইসলাম ওমির ও আব্দুল মতিনের কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। উপস্থিত নেতৃবৃন্দসহ আমি তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। আজ (মঙ্গলবার) আবারও উভয়পক্ষের মধ্যে মারামারি সংঘটিত হয়েছে।’

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমান বলেন, ‘মারামারির খবর শুনে উপজেলার নেতৃবৃন্দসহ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। উপজেলা কমিটি মারামারির ঘটনাকে গুরুত্ব সহকারে দেখছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় কেউ লিপ্ত থাকার প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

জামালগঞ্জ হাসপাতালের চিকিৎসক শরিয়ত উল্লাহ জানান, মারামারির ঘটনায় গুরতর আহত ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সামান্য আহত ৩৫ জন জামালগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে মারামারি সংঘটিত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক জামালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মারামারি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

নির্বাচনী প্রতিশ্রুতির ব্যয়ে সরকার-আইএমএফ দ্বন্দ্ব, কেন্দ্রে ফ্যামিলি কার্ড

এপ্রিল ২০, ২০২৬
প্রধান সংবাদ

সংসদের ক্রয়কার্য নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

এপ্রিল ২০, ২০২৬
আন্তর্জাতিক

অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না ইরান

এপ্রিল ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এবার কানাডায় মাফিয়ার খপ্পরে ব্যাংক খেকো এস আলমের ভাই লাবু

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নির্বাচনী প্রতিশ্রুতির ব্যয়ে সরকার-আইএমএফ দ্বন্দ্ব, কেন্দ্রে ফ্যামিলি কার্ড

এপ্রিল ২০, ২০২৬

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

এপ্রিল ২০, ২০২৬

সংসদের ক্রয়কার্য নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

এপ্রিল ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version