সোমবার, জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

শাপলা চত্বর মামলায় পলাতক হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই ২৭, ২০২৬
A A
শাপলা চত্বর মামলায় পলাতক হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
Share on FacebookShare on Twitter

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৭ জুলাই) বেলা ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ পরোয়ানা জারির আদেশ দেন। এর আগে সকালে মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চার্জ বা অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলাটিতে পলাতক আসামিদের তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ আরও অনেকে রয়েছেন। তাঁদেরকে দ্রুত আইনের আওতায় আনতে প্রসিকিউশনের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির জোর আবেদন জানানো হয়েছিল।

বর্তমানে এ মামলায় মোট ৯ জন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাঁরা হলেন—সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল এবং সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার দেওয়া তথ্যমতে, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ কেন্দ্র করে চার জেলায় মোট ৫৮ জন নিহত হন। তদন্তকারী দল নিহতদের পরিচয় নিশ্চিত করতে সক্ষম হয়েছে, যার মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন রয়েছেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

জুলাই জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট, জনবল নিয়োগ হয়নি এখনো

জুলাই ২৭, ২০২৬
বাংলাদেশ

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ আপাতত স্থগিত

জুলাই ২৭, ২০২৬
বাংলাদেশ

মুক্তিযোদ্ধাদের কথা উঠলে শ্রদ্ধায় আমার হাত স্যালুটে উঠে যায়: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • দেবিদ্বারে শিশু পেটানো ভাইরাল মাদরাসা শিক্ষকের পরিচয় মিলল, দ্রুত গ্রেপ্তারের দাবি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জোরালো হচ্ছে তদন্তের দাবি: অনেক গুরুতর প্রশ্নের মুখে সাহাবুদ্দিন

জুলাই ২৭, ২০২৬

শাপলা চত্বর মামলায় পলাতক হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই ২৭, ২০২৬

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ নিয়ে ভিন্ন মেরুতে বিএনপি সরকারের দুই মন্ত্রী

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version