বুধবার, জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা বন্ধ করলো কেপ ভার্দেসহ ২ দেশ

জুলাই ২৯, ২০২৬
A A
বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা বন্ধ করলো কেপ ভার্দেসহ ২ দেশ
Share on FacebookShare on Twitter

লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’ প্রকাশিত ২০২৬ সালের জুলাই মাসের পাসপোর্ট সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ফের পিছিয়েছে বাংলাদেশ। বছরের শুরুতে ৯৫তম স্থানে থাকলেও ছয় মাসের ব্যবধানে তা দুই ধাপ নেমে বর্তমানে উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে ৯৭তম স্থানে অবস্থান করছে।

বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা সুবিধায় বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন। জানুয়ারি ২০২৬ এবং ২০২৫ সালের সূচকে এ সংখ্যা ছিল ৩৭। অর্থাৎ, ছয় মাসের ব্যবধানে বাংলাদেশ দুইটি ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধার গন্তব্য হারিয়েছে। দেশ দুটি হলো-কেপ ভার্দে ও মোজাম্বিক।

মূলত আন্তর্জাতিক অভিবাসন নীতি কঠোর করার কারণে আফ্রিকান দেশ দুটি বাংলাদেশকে অন-অ্যারাইভাল সুবিধার তালিকা থেকে বাদ দিয়ে সম্পূর্ণ অগ্রিম ই-ভিসার আওতায় নিয়ে এসেছে। ফলে হেনলি সূচকের নিয়ম অনুযায়ী এই গন্তব্যগুলো আর ভিসামুক্ত সুবিধার তালিকায় গণনা করা হচ্ছে না। বর্তমানে বাংলাদেশিরা ১৭টি দেশে ভিসামুক্ত, ১৪টি দেশে অন-অ্যারাইভাল এবং ৪টি দেশে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) সুবিধা পাচ্ছেন।

উল্লেখ্য, ২০০৬ সালে সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৬৮তম। তবে পরবর্তী বছরগুলোতে ক্রমাগত অবনতি ঘটে এবং ২০২১ সালের জুলাইয়ে তা ইতিহাসের সর্বনিম্নে ১০৮তম স্থানে নেমে যায়। ২০২৬ সালের হালনাগাদ তালিকায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষস্থানটি ধরে রেখেছে সিঙ্গাপুর, যার নাগরিকরা বিশ্বের ১৯২টি দেশে বিনা ভিসায় যাতায়াত করতে পারেন। অন্যদিকে মাত্র ২২টি দেশে প্রবেশাধিকার নিয়ে তালিকার সর্বনিম্ন ১০৪তম স্থানে রয়েছে আফগানিস্তান।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার নিন্দা জানাল ছাত্রশিবির

জুলাই ২৯, ২০২৬
এনসিপি

হবিগঞ্জে হামলার প্রতিবাদে আজ দেশব্যাপী এনসিপির বিক্ষোভ, হবিগঞ্জে পৃথক কর্মসূচি

জুলাই ২৯, ২০২৬
এনসিপি

দেখতে চাই কত রক্ত ঝরাতে পারেন: প্রধানমন্ত্রীকে সারজিস

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পরীক্ষা সংস্কার কমিটিতে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ কেন, প্রশ্ন প্রিয়াংকা গান্ধীর

জুলাই ২৯, ২০২৬

ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের

জুলাই ২৯, ২০২৬

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার নিন্দা জানাল ছাত্রশিবির

জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version