Thursday, October 15, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

কওমি শিক্ষার্থীদের জামায়াতে যোগদানে উদ্বিগ্ন হেফাজত

August 1, 2026
A A
কওমি শিক্ষার্থীদের জামায়াতে যোগদানে উদ্বিগ্ন হেফাজত

কওমি ঘরানার তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের জামায়াতে ইসলামীতে যোগদানের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কওমি আলেমদের একাংশ জামায়াতে যোগ দেওয়ায় সাধারণ শিক্ষার্থীরাও দলটির প্রতি ঝুঁকে পড়ছেন এমন খবরে সতর্ক অবস্থান নিয়েছে সংগঠনটি। এই পরিস্থিতিতে গত ১৬ জুলাই চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর আহ্বানে কওমি ঘরানার সাতটি ইসলামী দলের শীর্ষ নেতাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে হেফাজত ও কওমিভিত্তিক সাতটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভায় হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক এবং ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজি আতাউর রহমানসহ অন্যান্য শীর্ষ আলেমরা অংশ নেন। বৈঠকে আগামীতে যেকোনো পরিস্থিতিতে কওমি ধারার দলগুলোকে ঐক্যবদ্ধভাবে পথ চলার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে অংশ নেওয়া একাধিক সূত্রে জানা যায়, কওমি শিক্ষার্থীদের জামায়াতে যোগদান প্রতিহত করার বিষয়ে অভিভাবকতুল্য আলেমরা একমত পোষণ করেছেন। তাঁদের মতে, জামায়াতকে অনেকেই হকপন্থী ইসলামী দল মনে করেন না, ফলে সেখানে যোগ দিলে আকিদাগত বিভ্রান্তি তৈরির আশঙ্কা থাকে। তবে কওমি শিক্ষার্থীদের একটি অংশ বিএনপিতে যোগ দিলেও সেটিকে তারা রাজনৈতিক স্বাভাবিক বিষয় হিসেবে দেখছেন, কারণ অরাজনৈতিক বা অ-ধর্মীয় দল হওয়ায় সেখানে আকিদাগত প্রভাবের আশঙ্কা কম বলে মনে করেন তারা।

বিষয়টি নিশ্চিত করে হেফাজতে ইসলামের নায়েবে আমির ও খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী জানান, ১৬ জুলাইয়ের সভার মূল এজেন্ডা না থাকলেও প্রসঙ্গক্রমে শিক্ষার্থীদের জামায়াতে ঝুঁকে পড়ার বিষয়টি নিয়ে বিষদ আলোচনা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সাথে কওমি তরুণদের একটি অংশ যে বিএনপির দিকেও ধাবিত হচ্ছে, সে বিষয়েও আগামীতে আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Related Posts

প্রধান সংবাদ

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

October 15, 2026
বাংলাদেশ

গরুর মাংস রান্নার পর তুলকালাম, ক্যাম্পাসে ‘পশু জবাই’ নিষিদ্ধ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

October 14, 2026
জামায়াত

সৌদিগামী যাত্রীদের সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ চাইলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

October 14, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজধানীতে যৌথবাহিনীর ওপর হামলা: নেতৃত্বে বিএনপি নেতা

October 15, 2026

‘ডেডলাইন’ ১৮ ডিসেম্বর, বিচার না পেলে শাহবাগে সিদ্ধান্ত নেবে জনতা

October 15, 2026

আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’: ওমর সানী

October 15, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version