শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

গাজা যুদ্ধে ৭৫ স্বজনকে হারিয়েছেন ইসমাইল হানিয়ার পরিবার

আগস্ট ২, ২০২৬
A A
গাজা যুদ্ধে ৭৫ স্বজনকে হারিয়েছেন ইসমাইল হানিয়ার পরিবার
Share on FacebookShare on Twitter

ইসরাইলের সঙ্গে চলমান গাজা যুদ্ধে পরিবারের অন্তত ৭৫ জনের বেশি ঘনিষ্ঠ সদস্য এবং তাদের বিস্তৃত ‘আল-হাজ্জ’ গোত্রের প্রায় ২৫০ জন সদস্যকে হারিয়েছেন হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। তার হত্যাকাণ্ডের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তার ছেলে আবদুল সালাম হানিয়া।

সাক্ষাৎকারে তিনি ঘরের দেয়ালে টাঙানো পারিবারিক ছবির দিকে ইঙ্গিত করে বলেন, ছবিতে থাকা স্বজনদের একটি বড় অংশই ইসরাইলি হামলায় নিহত হয়েছেন। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ১০ এপ্রিল ঈদুল ফিতরের দিন ইসরাইলি বিমান হামলায় ইসমাইল হানিয়ার তিন ছেলে—হাজেম, আমির ও মোহাম্মাদ এবং তাদের কয়েকজন সন্তান নিহত হন।

বাবার স্মৃতিচারণ করে আবদুল সালাম বলেন, পরিবারের কাছে ইসমাইল হানিয়া ছিলেন একজন শিক্ষক, পরামর্শদাতা, রাজনৈতিক নেতা এবং স্নেহশীল অভিভাবক। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকা এবং তাদের সেবা করার শিক্ষা দিতেন।

আরওপড়ুন

জিপিএস ছাড়াই মার্কিন ঘাঁটিতে বিমান হামলা চালাল ইরান!

মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র কৌশল

উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ জুলাই ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে অবস্থানকালে ইসমাইল হানিয়া নিহত হন। পরে ২০২৪ সালের ডিসেম্বরে তৎকালীন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ওই হত্যাকাণ্ডে ইসরাইলের সংশ্লিষ্টতার কথা প্রকাশ্যে স্বীকার করেন।

আবদুল সালাম হানিয়া ফিলিস্তিনিদের প্রতি তুরস্কের রাজনৈতিক ও মানবিক সহায়তার প্রশংসা করে বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে দেশটি আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আশা প্রকাশ করেন, মিসর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রচেষ্টা সফল হবে। তার মতে, একটি কার্যকর চুক্তি গাজার পুনর্গঠন এবং ইসরাইলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের পথ সুগম করতে পারে।

গাজায় চলমান মানবিক সংকটের কথা তুলে ধরে আবদুল সালাম বলেন, যুদ্ধে ৩০ হাজারের বেশি শিশু প্রাণ হারিয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফিলিস্তিনি শিশুদের নিরাপদে বেঁচে থাকা, শিক্ষা গ্রহণ এবং স্বাভাবিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। তাদের দাবি, যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি হামলায় আরও ১ হাজার ২২২ জন ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৫৩ জন আহত হয়েছেন।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত মোট ৭৩ হাজার ৩৪৯ জন নিহত এবং ১ লাখ ৭৪ হাজার ১৬২ জন আহত হয়েছেন।

সম্পর্কিত খবর

জিপিএস ছাড়াই মার্কিন ঘাঁটিতে বিমান হামলা চালাল ইরান!
আন্তর্জাতিক

জিপিএস ছাড়াই মার্কিন ঘাঁটিতে বিমান হামলা চালাল ইরান!

আগস্ট ৭, ২০২৬
নতুন মার্কিন হামলা হলে উপসাগরজুড়ে পাল্টা হামলার হুমকি দিল ইরান
আন্তর্জাতিক

মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র কৌশল

আগস্ট ৭, ২০২৬
হরমুজ প্রণালী দিয়ে শত্রু পক্ষের জাহাজ চলাচল নিষিদ্ধ করার কথা বিবেচনা ইরানের
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে শত্রু পক্ষের জাহাজ চলাচল নিষিদ্ধ করার কথা বিবেচনা ইরানের

আগস্ট ৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • যশোর-৪ আসনে এমপির বাড়িতে হামলা, উঠে এলো ভিন্ন চিত্র

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ডিসেম্বরে দেশে ফিরে আইনের পথেই হাঁটুক শেখ হাসিনা: আইনমন্ত্রী

ডিসেম্বরে দেশে ফিরে আইনের পথেই হাঁটুক শেখ হাসিনা: আইনমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬
জিপিএস ছাড়াই মার্কিন ঘাঁটিতে বিমান হামলা চালাল ইরান!

জিপিএস ছাড়াই মার্কিন ঘাঁটিতে বিমান হামলা চালাল ইরান!

আগস্ট ৭, ২০২৬
চট্টগ্রামে সাবেক আওয়ামী শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন

চট্টগ্রামে সাবেক আওয়ামী শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন

আগস্ট ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০