বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ভারতে ফের বিক্ষোভের উত্তাপ, মোদির বাসভবন অভিমুখে মিছিলের ডাক

আগস্ট ২, ২০২৬
A A
ভারতে ফের বিক্ষোভের উত্তাপ, মোদির বাসভবন অভিমুখে মিছিলের ডাক
Share on FacebookShare on Twitter

ভারতের ই-২০ (২০ শতাংশ ইথানল মিশ্রিত) পেট্রোল চালুর বিরোধিতায় আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন অভিমুখে মিছিলের ঘোষণা দিয়েছেন। শনিবার অনুষ্ঠিত ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ কর্মসূচিতে অংশ নিয়ে আগামী ৪ আগস্ট প্রধানমন্ত্রী মোদির কাছে দুই লাখের বেশি মানুষের স্বাক্ষরসংবলিত আবেদনপত্র জমা দেওয়ার কথা নিশ্চিত করেন তিনি।

কেজরিওয়াল জানান, অনলাইন আবেদনপত্রে ইতোমধ্যে দুই লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন এবং তিনি নিজ হাতে সেই অনুলিপি মোদির বাসভবনে পৌঁছে দিতে চান। এই যাত্রায় তাঁর সঙ্গে প্রায় ১০০ জন প্রতিনিধি থাকবেন, যারা কোনো পুলিশি লাঠিচার্জ বা গ্রেপ্তারের ভয়ে পিছপা হবেন না বলে তিনি উল্লেখ করেন।

কর্মসূচিতে এএপি প্রধান মূলত তিনটি প্রধান দাবি উত্থাপন করেন। প্রথমত, পেট্রোল পাম্পগুলোতে গ্রাহকদের সাধারণ পেট্রোল ও ই-২০ জ্বালানির মধ্যে যেকোনো একটি বেছে নেওয়ার স্বাধীনতা দিতে হবে। দ্বিতীয়ত, ই-২০ জ্বালানির দাম সাধারণ পেট্রোলের তুলনায় কম রাখতে হবে এবং তৃতীয়ত, সার্বিকভাবে পেট্রোলের বাজারমূল্য কমাতে হবে।

আরওপড়ুন

এলজিআরডিতে আলোচনায় সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি

ড্রাইভিং শিখতে গিয়ে পুকুরে গাড়ি, নারীর করুণ মৃত্যু

আম আদমি পার্টির এই অভিযোগগুলো নিয়ে তীব্র পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। দিল্লি বিজেপির সভাপতি হর্ষ মালহোত্রা এসব অভিযোগ উড়িয়ে দিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে জানান, ই-২০ ব্যবহারের ফলে অন্তত ১০০টি গাড়ি ক্ষতিগ্রস্ত বা ইঞ্জিনে ত্রুটি দেখা গেছে—এমন বৈজ্ঞানিক প্রমাণ কেজরিওয়াল উপস্থাপন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।

বর্তমানে পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশানোর কারণে বিভিন্ন যানবাহনের ইঞ্জিনের স্থায়িত্ব ও মাইলেজ কমে যাওয়ার অভিযোগ ঘিরে বিরোধীদের তীব্র আন্দোলনের পর রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতের কেন্দ্রীয় সরকার ও জ্বালানি মন্ত্রণালয় অবশ্য ই-২০ জ্বালানি সম্পূর্ণ নিরাপদ ও পরিবেশবান্ধব বলে দাবি করে আসছে।

সম্পর্কিত খবর

এলজিআরডিতে আলোচনায় সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি
প্রধান সংবাদ

এলজিআরডিতে আলোচনায় সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি

আগস্ট ১৩, ২০২৬
ড্রাইভিং শিখতে গিয়ে পুকুরে গাড়ি, নারীর করুণ মৃত্যু
আন্তর্জাতিক

ড্রাইভিং শিখতে গিয়ে পুকুরে গাড়ি, নারীর করুণ মৃত্যু

আগস্ট ১৩, ২০২৬
হুগলি নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীবাঁধে ধাক্কা সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজের
আন্তর্জাতিক

হুগলি নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীবাঁধে ধাক্কা সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজের

আগস্ট ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হাসিনার প্রত্যর্পণ ঠিক না হলে তারেক রহমান ভারতে যেতে পারবেন না

হাসিনার প্রত্যর্পণ ঠিক না হলে তারেক রহমান ভারতে যেতে পারবেন না

আগস্ট ১৩, ২০২৬
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল

আগস্ট ১৩, ২০২৬
এলজিআরডিতে আলোচনায় সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি

এলজিআরডিতে আলোচনায় সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি

আগস্ট ১৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০