Wednesday, October 21, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি অন্যান্য

কওমি ধারার দলগুলোর রাজনৈতিক ঐক্য হচ্ছে না

August 3, 2026
A A
কওমি ধারার দলগুলোর রাজনৈতিক ঐক্য হচ্ছে না

কওমি মাদ্রাসাভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে জামায়াতে ইসলামীর বাইরে ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির হেফাজতে ইসলামের উদ্যোগ ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। ধর্মীয় বিষয়সহ নানা ইস্যুতে রাজপথে একসঙ্গে থাকার কথা বলা হলেও সহসাই এসব দলের জোটবদ্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর আগে গত ১৬ জুলাই সাতটি ইসলামি দলকে নিয়ে একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম গড়ার উদ্যোগ নেয় হেফাজত এবং দলগুলোকে ৩ আগস্টের মধ্যে তাদের প্রস্তাবনা জমা দিতে বলা হয়।

তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও সাতটি দলের মধ্যে অন্তত দুটি দল এখনো কোনো প্রস্তাবনা জমা দেয়নি। দল দুটির মধ্যে রয়েছে বিএনপি জোট থেকে বেরিয়ে আসা জমিয়তে উলামায়ে ইসলাম এবং জামায়াতের জোট শরিক মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাত দল মিলে নতুন কোনো রাজনৈতিক জোট গঠনের মতো উপযুক্ত পরিবেশ বা বাস্তবতা এখনো তৈরি হয়নি।

অন্যদিকে, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা নিয়ে ইসলামি দলগুলোর মধ্যে মতভেদ দেখা দিয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের মতে, কওমি ধারার এই ঐক্য জামায়াতসহ ১১ দলীয় ঐক্যে কোনো প্রভাব ফেলবে না এবং অন্য জোটে থেকেও এই প্ল্যাটফর্মে কাজ করা সম্ভব। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কার জানিয়ে দিয়েছে, যারা একই সঙ্গে জামায়াত জোট ও নতুন প্ল্যাটফর্ম—দুই দিকেই যুক্ত থাকবে, তাদের সঙ্গে ইসলামী আন্দোলন কোনো জোটে যাবে না।

এদিকে হেফাজতে ইসলামের নেতারা জানান, তারা সক্রিয় রাজনীতি না করলেও কওমি ধারার দলগুলোকে একই ছাতার নিচে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জমা পড়া প্রস্তাবনাগুলো পর্যালোচনা করতে একটি সমন্বিত খসড়া তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই ঐক্য শুধুই ধর্মীয় ইস্যুতে নাকি আগামী স্থানীয় ও জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক রূপ নেবে—তা নিয়েও দলগুলোর মধ্যে স্পষ্ট ধারণার অভাব রয়েছে।

Related Posts

জামায়াত

ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ: জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

October 21, 2026
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চুক্তি করছে চার মুসলিমপ্রধান দেশ

October 21, 2026
প্রধান সংবাদ

দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ, সেন্টমার্টিনে প্রতি ইউনিটের দাম ৭৭ টাকা!

October 21, 2026

সপ্তাহের সেরা

  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ: জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

October 21, 2026

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চুক্তি করছে চার মুসলিমপ্রধান দেশ

October 21, 2026

দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ, সেন্টমার্টিনে প্রতি ইউনিটের দাম ৭৭ টাকা!

October 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version