মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

সারাদেশে বৃষ্টিপাত বাড়ছে, থাকতে পারে কয়েকদিন

ধেয়ে আসছে বৃষ্টি বলয়

আগস্ট ৩, ২০২৬
A A
সারাদেশে বৃষ্টিপাত বাড়ছে, থাকতে পারে কয়েকদিন
Share on FacebookShare on Twitter

মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং নতুন একটি বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১১ আগস্ট পর্যন্ত এই বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে।

একই সঙ্গে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম-এর তথ্য অনুযায়ী, দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে আংশিক বৃষ্টি বলয় ‘নির্ঝর’। এতে বুধ ও বৃহস্পতিবার দেশে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে।

সোমবার থেকেই দেশের বিভিন্নস্থানে কমবেশি বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা জানান, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বুধবার থেকে সারাদেশে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি থাকতে পারে। এছাড়াও চট্টগ্রাম বিভাগেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কয়েকদিনের বিরতির পর সোমবার থেকেই সারাদেশে কমবেশি বৃষ্টি হচ্ছে। সোমবার সারাদেশের মধ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় সর্বোচ্চ ১১৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এদিন রাজধানীতে ২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া নোয়াখালীর মাইজদীকোর্টে ৯০, নওগাঁর বদলগাছী ও নীলফামারীর ডিমলায় ৭৯, ফেনীতে ৬৪ ও কক্সবাজারে ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিন সারাদেশেই কমবেশি বৃষ্টি হলেও চট্টগ্রাম ও রংপুর বিভাগে প্রবণতা বেশি ছিল।

বৃষ্টি হলেও দেশজুড়ে ভ্যাপসা গরমের দাপট অব্যাহত রয়েছে। আবহাওয়াবিদদের মতে, বর্তমানে সূর্যের আলো খাড়াভাবে বিকিরণ এবং বঙ্গোপসাগর থেকে আসা দক্ষিণ-পশ্চিম বায়ুর প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় এই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।

বৃষ্টি বলয় চলাকালীন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে অতিবন্যাপ্রবণ নিচু এলাকায় সাময়িক বন্যার ঝুঁকি তৈরি করতে পারে। উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে রোদের পরিমাণ কম থাকবে এবং ৫ ও ৬ আগস্ট সারাদেশের আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে দক্ষিণাঞ্চলে মাঝে মাঝে রোদের দেখা মিলতে পারে।

সাগরে বড় কোনো সিস্টেমের আশঙ্কা না থাকলেও, গভীর সঞ্চালনশীল মেঘের কারণে সাময়িক দমকা বা ঝড়ো হাওয়ার ঝুঁকি থাকতে পারে। ফলে সাগরে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানে থাকতে বলা হয়েছে।

সম্পর্কিত খবর

জামায়াত

আ.লীগের রাজনীতির পক্ষে বয়ানকারীরা ফ্যাসিবাদের দোসর: অ্যাডভোকেট জুবায়ের

আগস্ট ৩, ২০২৬
জামায়াত

গ্যাস সংকট কাটাতে দুর্নীতি কমিয়ে উৎপাদন বাড়ান: সরকারকে গোলাম পরওয়ার

আগস্ট ৩, ২০২৬
বাংলাদেশ

টুঙ্গিপাড়ায় ‘৩৬ শে জুলাই’ স্মরণে নির্মিত সেই তোরণে আবারও আগুন

আগস্ট ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বেলচা হাতে আম্মার: ছাত্রীকে অপহরণ করে পদ্মাপাড়ে নিয়েছিলেন মহসিন

আগস্ট ৩, ২০২৬

থমথমে বেরোবি, ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া

আগস্ট ৩, ২০২৬

মানবাধিকার নয়, প্রাণী অধিকার কর্মীদের বাধার মুখে ইসরায়েলে কারাগারে কুমির ছাড়ার পরিকল্পনা স্থগিত

আগস্ট ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version