Monday, November 23, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

‘বাঙালি আর বাংলাদেশি একই’, নয়ডার হোটেলে স্থান হলো না কলকাতার প্রযুক্তিবিদের

August 14, 2025
A A

বাঙালি হওয়ায় ভারতের নয়ডায় হোটেলে ঢুকতে দেওয়া হয়নি পশ্চিমবঙ্গের দুই বাসিন্দাকে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার নয়ডার ৪৪ নম্বর সেক্টরে ‘মীরা এটারনিটি’ নামে একটি হোটেলে এ ঘটনা ঘটেছে।

প্রতিবেদন অনুযায়ী, নিজের ১৪ বছর বয়সী স্কেটার ছেলের প্রতিযোগিতার জন্য গতকাল নয়ডায় যান পেশায় প্রযুক্তিবিদ এক বাঙালি। আগে থেকেই ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়োতে হোটেল বুকিং দিয়ে রেখেছিলেন তিনি। মীরা এটারনিটি নামের ওই হোটেলে তাদের দুই রাত থাকার কথা ছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পর রিসিপশনিস্ট তাদের ভেতরে ঢুকতে দিতে অস্বীকৃতি জানায়।

বাঙালি ওই ব্যক্তি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমার ছেলে জাতীয় পর্যায়ের স্কেটার। ওর প্রতিযোগিতার জন্য আমরা নয়ডা যাই। আগে থেকে বুকিং দিয়ে রাখা সত্ত্বেও হোটেলে ঢুকতে গেলে রিসিপশনিস্ট আমাদের বাধা দেয়। বলে প্রশাসন নাকি তাদের ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ, পাঞ্জাব আর কাশ্মীর থেকে আগতদের থাকতে না দেওয়ার নির্দেশনা দিয়েছে। এমন কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাই।’

তিনি জানান, যখন তিনি রিসিপশনিস্টকে বলেন যে তিনি বাংলাদেশি নন, পশ্চিমবঙ্গের বাসিন্দা, তখন রিসিপশনিস্ট বলেন, ‘ওই একই কথা। বাঙালি আর বাংলাদেশির মধ্যে পার্থক্য নেই।’

তাৎক্ষণিকভাবে ওয়োর সঙ্গে যোগাযোগ করা হলে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে অর্থ ফেরত দেওয়া হবে বলে জানায় তারা। কিন্তু তারা কোথায় থাকবেন সে ব্যাপারে কোনো সহযোগিতা করেনি তারা। পরে, বাধ্য হয়ে ৪৯ নম্বর সেক্টরের একটি হোটেলে গিয়ে থাকতে হয় তাদের। ওই হোটেলটি তার ছেলের প্রতিযোগিতার ভেন্যু থেকে বেশ দূরে।

এদিকে, নয়ডা পুলিশ জানিয়েছে, ওই হোটেল প্রশাসনের তরফ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে বলে দাবি করেছে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ইয়ামুনা প্রসাদ নামের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘হোটেলগুলোকে বলা হয়েছে বাংলাদেশ থেকে আসা ব্যক্তিদের আইডি ও অন্যান্য কাগজপত্র ভালোভাবে দেখে নিতে। এ ছাড়া অন্য কোনো ধরনের নিষেধাজ্ঞা বা নির্দেশনা দেওয়া হয়নি।’

এ ঘটনার পর ওয়ো এক বিবৃতিতে জানিয়েছে, ওই হোটেলটিকে তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে তারা। হোটেলটির দাবিকৃত নির্দেশনার ব্যাপারে তারা অবগত নয় বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে।

Related Posts

আন্তর্জাতিক

ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জন

November 22, 2026
আন্তর্জাতিক

ধর্মীয় পরিচয়ে মুসলিমদের বহিষ্কারের অভিযোগ, ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার আহ্বান

November 22, 2026
আন্তর্জাতিক

ভারতে রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩৬টি থেকে ৩২টিতে দাঁড়িয়েছে; ব্রিটিশ সাময়িকী

November 22, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

November 23, 2026

পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিন সন্ত্রাসীকে শনাক্ত করে মামলা: সাদিক কায়েম

November 22, 2026

ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জন

November 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version