সোমবার, আগস্ট ১০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

শরীয়তপুরে জামায়াতের অনুষ্ঠানে বিএনপির হামলা, সাংবাদিককে মারধর

আগস্ট ৬, ২০২৬
A A
শরীয়তপুরে জামায়াতের অনুষ্ঠানে বিএনপির হামলা, সাংবাদিককে মারধর
Share on FacebookShare on Twitter

শরীয়তপুরের জাজিরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত জামায়াতে ইসলামীর কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করায় বিজয় টিভির জাজিরা প্রতিনিধি জুয়েল মিয়ার ওপর চড়াও হয়ে তাঁকে মারধর করেন হামলাকারীরা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জাজিরা উপজেলা মডেল মসজিদে জামায়াতে ইসলামী গণমিছিল ও আলোচনা সভার আয়োজন করে। একই সময়ে কাছাকাছি টিঅ্যান্ডটি মোড় এলাকায় পাল্টা কর্মসূচি পালন করছিল বিএনপি ও তার অঙ্গসংগঠন। জামায়াতের নেতাকর্মীরা গণমিছিলের প্রস্তুতির জন্য মসজিদের সামনে অপেক্ষা করার সময় বিএনপির কিছু কর্মী হঠাৎ এসে লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

আরওপড়ুন

লোডশেডিংয়ের রেকর্ড, অনেক এলাকায় ১০ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ

ধর্মীয় আবেগকে পুঁজি করে ইসলাম ধর্ম গ্রহণের নামে মসজিদে প্রতারণা

শরীয়তপুর জেলা জামায়াতের আমির মুহা. আব্দুর রব হাসেমী ঘটনাটিকে ‘আওয়ামী ফ্যাসিবাদের পুনরুত্থান’ আখ্যা দিয়ে দাবি করেন, প্রশাসনের অনুমতি নিয়েই তাঁরা কর্মসূচি পালন করছিলেন। পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলনের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে অভিযোগ তুলে তিনি জানান, এ বিষয়ে তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। ভুক্তভোগী সাংবাদিক জুয়েল মিয়াও পেশাগত দায়িত্ব পালনের সময় তাঁর ওপর হওয়া এ হামলার সুবিচার দাবি করেছেন।

তবে হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন। তিনি জানান, তিনি মিছিলের সামনের সারিতে ছিলেন এবং সিসিটিভি ফুটেজ দেখলেই আসল সত্য বেরিয়ে আসবে। এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

লোডশেডিংয়ের রেকর্ড, অনেক এলাকায় ১০ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ
প্রধান সংবাদ

লোডশেডিংয়ের রেকর্ড, অনেক এলাকায় ১০ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ

আগস্ট ১০, ২০২৬
ধর্মীয় আবেগকে পুঁজি করে ইসলাম ধর্ম গ্রহণের নামে মসজিদে প্রতারণা
বাংলাদেশ

ধর্মীয় আবেগকে পুঁজি করে ইসলাম ধর্ম গ্রহণের নামে মসজিদে প্রতারণা

আগস্ট ১০, ২০২৬
বড় বন্ধু হলে দেশের বড় কিলারকে জায়গা দিয়েছেন কেন
জামায়াত

বড় বন্ধু হলে দেশের বড় কিলারকে জায়গা দিয়েছেন কেন

আগস্ট ১০, ২০২৬

সপ্তাহের সেরা

  • হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক

আগস্ট ১০, ২০২৬
লোডশেডিংয়ের রেকর্ড, অনেক এলাকায় ১০ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ

লোডশেডিংয়ের রেকর্ড, অনেক এলাকায় ১০ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ

আগস্ট ১০, ২০২৬
দাখিলে পাশের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেল ৬ হাজার ১৭৬ জন

দাখিলে পাশের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেল ৬ হাজার ১৭৬ জন

আগস্ট ১০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০