Thursday, October 15, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি

জকসুর ভিপি-এজিএসহ শিবির নেতাদের জবিতে প্রবেশ, অবস্থান ছাত্রদলেরও

August 6, 2026
A A
জকসুর ভিপি-এজিএসহ শিবির নেতাদের জবিতে প্রবেশ, অবস্থান ছাত্রদলেরও

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলামসহ নির্বাচিত অন্যান্য নেতারা ক্যাম্পাসে প্রবেশ করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি ক্যাম্পাসে ঢোকেন। জকসু ভিপির সঙ্গে এজিএস মাসুদ রানা ও ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি মো. ইব্রাহীম খলীলসহ জকসু ও শিবিরের অন্যান্য নেতাদের দেখা গেছে। বর্তমানে তাঁরা ছাত্র সংসদের অফিসে অবস্থান করছেন।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, সকালের দিকে শিক্ষার্থীদের প্রবেশের ক্ষেত্রে আইডি কার্ড দেখানোর ক্ষেত্রে কিছুটা কড়াকড়ি থাকলেও পরবর্তীতে তা শিথিল করা হয়। এদিকে জকসু নেতাদের পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছাত্রদলের নেতাকর্মীদেরও অবস্থান নিতে দেখা গেছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখার কথা বলে তাঁরা সাধারণ শিক্ষার্থীদের চত্বরে দাঁড়াতে না দিয়ে ক্লাসে পাঠাতে দেখা যায়।

এর আগে গত মঙ্গলবার ছাত্রদলের হামলা ও মারধরের শিকার হন জকসু, ছাত্রশিবির, ছাত্রশক্তি ও ইনকিলাব মঞ্চের নেতারা। ওই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই একই স্থানে ও একই সময়ে জকসু, ছাত্রদল ও ‘ঐক্যবদ্ধ জগন্নাথ’ কর্মসূচি ঘোষণা করে।

একই সময়ে একাধিক কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের অভ্যন্তরে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করে। তবে প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নির্ধারিত কর্মসূচি পালনের ঘোষণায় অনড় রয়েছে জকসু ও ঐক্যবদ্ধ জগন্নাথ। অন্যদিকে জকসু জিএস ও ছাত্রশক্তির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচি ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার সমস্ত দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে।

Related Posts

প্রধান সংবাদ

রাজধানীতে যৌথবাহিনীর ওপর হামলা: নেতৃত্বে বিএনপি নেতা

October 15, 2026
অন্যান্য

‘ডেডলাইন’ ১৮ ডিসেম্বর, বিচার না পেলে শাহবাগে সিদ্ধান্ত নেবে জনতা

October 15, 2026
প্রধান সংবাদ

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

October 15, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজধানীতে যৌথবাহিনীর ওপর হামলা: নেতৃত্বে বিএনপি নেতা

October 15, 2026

‘ডেডলাইন’ ১৮ ডিসেম্বর, বিচার না পেলে শাহবাগে সিদ্ধান্ত নেবে জনতা

October 15, 2026

আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’: ওমর সানী

October 15, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version