বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র: বিএনপির এমপি নাছির চৌধুরী

আগস্ট ৬, ২০২৬
A A
আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র: বিএনপির এমপি নাছির চৌধুরী
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগকে নিজেদের মিত্র দাবি করে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) নাছির চৌধুরী। তিনি বলেছেন, আওয়ামী লীগ তাদের শত্রু নয়, বরং তারা একসঙ্গে রাজপথে যুদ্ধ করেছেন এবং অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিরাই পৌর শহরের থানা পয়েন্টে উপজেলা বিএনপি আয়োজিত ‘জুলাই স্মরণ’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই সংসদ সদস্য এমন বিতর্কিত মন্তব্য করেন।

সমাবেশে বক্তব্য প্রদানকালে এমপি নাছির চৌধুরী দলীয় শৃঙ্খলা ও অভ্যন্তরীণ কোন্দল নিয়েও সতর্কবার্তা দেন। তিনি বলেন, আজকের এই সমাবেশই বিএনপির মূল সমাবেশ এবং এর বাইরে অন্য কোনো সমাবেশের কার্যকারিতা নেই। আগামী ৮ আগস্ট বিএনপির ব্যানারে অন্য একটি পক্ষ যে সমাবেশের ডাক দিয়েছে, তাদের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, এরা মূলত দলের ভেতরে বিভক্তি সৃষ্টি করতে চাচ্ছে। তিনি নেতাকর্মীদের এ জাতীয় বিভ্রান্তিকর কার্যক্রম থেকে সজাগ থাকার আহ্বান জানান।

নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির নানা অভিযোগ প্রসঙ্গে বিএনপির এই এমপি কড়া জবাব দেন। তিনি বলেন, তাঁর কোনো ভাই নেই এবং একসময় তাঁর বাসা কেড়ে নেওয়া হলেও এখন তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। অভিযোগকারীদের ‘চোর’ আখ্যা দিয়ে নাছির চৌধুরী চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, তাদেরকে অন্যায় সুযোগ না দেওয়ায় এই ধরনের মিথ্যা রটনা ছড়ানো হচ্ছে। যেকোনো ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে খোঁজ নিয়ে সরকারি বাজেটের সঠিক তথ্য জানতে পারেন দাবি করে তিনি প্রতিশ্রুতি দেন যে, বেঁচে থাকা পর্যন্ত তিনি কাউকেই দুর্নীতি করার সুযোগ দেবেন না।

আরওপড়ুন

পরিচয় দিতেই বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

বিএনপির সভায় আ. লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ

উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদারের সঞ্চালনায় উক্ত স্মারক সমাবেশে আরও বক্তব্য রাখেন এমপি নাছির চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামসুল ইসলাম ও সেজু মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেত্রীবৃন্দ। সমাবেশটিতে যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

পরিচয় দিতেই বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ
বিএনপি

পরিচয় দিতেই বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

আগস্ট ৬, ২০২৬
বিএনপির সভায় আ. লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ
আওয়ামী লীগ

বিএনপির সভায় আ. লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ

আগস্ট ৬, ২০২৬
এবার জুলাই হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা
বাংলাদেশ

এবার জুলাই হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা

আগস্ট ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আইজিপি আলী হোসেন ফকিরের বিরুদ্ধে কানাডায় বাড়ি কেনার চাঞ্চল্যকর অভিযোগ

আইজিপি আলী হোসেন ফকিরের বিরুদ্ধে কানাডায় বাড়ি কেনার চাঞ্চল্যকর অভিযোগ

আগস্ট ৬, ২০২৬
রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

আগস্ট ৬, ২০২৬
আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র: বিএনপির এমপি নাছির চৌধুরী

আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র: বিএনপির এমপি নাছির চৌধুরী

আগস্ট ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০