Monday, November 23, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

হজরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান : বুলু

August 14, 2025
A A

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে আখ্যায়িত করে দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, মুসলিম বিশ্বে হজরত ওমরের পর যদি কোনো রাষ্ট্রনায়ক এসে থাকে, সৎ, যোগ্য ও দেশ প্রেমিক- উনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে কুমিল্লার লাকসাম পৌর অডিটোরিয়ামে আয়োজিত লাকসাম, মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

বরকত উল্লাহ বুলু বলেন, আপনারা দেখবেন তিনি (জিয়াউর রহমান) যখন রাষ্ট্র পরিচালনা করতেন তখন ওনার গলায় একটি ছোট্ট কবজ (তাবিজ) ছিল। উনি রুপার চেইনে কবজটি ব্যবহার করেছিলেন। এটি কোনো কবজ নয়। এটি ছোট্ট একটি কোরআন শরীফ। তিনি ৩০ পারা কোরআন বুকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। যে মানুষ কোরআন শরীফ বুকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারেন তার চাইতে মুমিন মুসলমান, খাটি দেশপ্রেমিক আর কেউ হতে পারে না।

যারা স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করেন না, এদেশে তাদের ভোট চাওয়া এবং নির্বাচন করার অধিকার নেই বলে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকবে না। আইনশৃঙ্খলাসহ নানা সংকট উত্তরণের একটিমাত্র রাস্তা হচ্ছে নির্বাচন। নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই।

তিনি বলেন, এই বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে মুক্তিযুদ্ধের সেনাবাহিনী। যারা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেন, তারা বাংলাদেশের বন্ধু নয়, তারা অন্য একটি দেশের এজেন্ট হিসেবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত আছেন। আমরা বাংলাদেশের সকল সেনাবাহিনীকে অভিনন্দন জানাই, তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বপক্ষে আছেন। সেনাবাহিনীর বিরুদ্ধে যারা কথা বলেন- তারা স্বাধীনতার শত্রু।

স্বাধীনতার সার্বভৌমত্বের মূর্ত প্রতীক আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, নির্বাচন কমিশন সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করলে দেশ সমৃদ্ধশালী হবে।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Related Posts

বাংলাদেশ

ফ্যাসিবাদবিরোধী ঐক্য: জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির চ্যালেঞ্জ

November 23, 2026
প্রধান সংবাদ

যেসব কারণে চ্যালেঞ্জের মুখে দেশের পোশাক রপ্তানি

November 23, 2026
জামায়াত

সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে বিএনপি-জামায়াতের ২ এমপি

November 23, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ছে, পদায়ন পদ্ধতিও বদলানোর উদ্যোগ

November 23, 2026

জামায়াত এমপির বোনজামাইয়ের শত শত কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

November 23, 2026

আ. লীগ দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে, সব রাজনৈতিক দলই বাংলাদেশের সন্তান: চরমোনাই

November 23, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version