বুধবার, জুলাই ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

যশোরে ব্যবসায়ীকে বালুতে পুঁতে চাঁদাবাজির ঘটনায় বহিষ্কৃত বিএনপি নেতা আটক

আগস্ট ১৪, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

যশোরের অভয়নগর উপজেলার শিল্পশহর নওয়াপাড়ায় ব্যবসায়ীকে বালুতে পুঁতে ৪ কোটি টাকা চাঁদা আদায়ের মামলায় আলোচিত বিএনপির বহিষ্কৃত নেতা আসাদুজ্জামান জনিকে খুলনা থেকে আটক করেছে ডিবি পুলিশ। আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) সকালে খুলনা শহরের রোজ গার্ডেন হোটেল থেকে যৌথবাহিনীর সহযোগিতায় তাকে আটক করা হয়।

জনিকে নওয়াপাড়াতে আটকের পর তার ইকোপার্কসহ বিভিন্ন স্থানে অভিযানে রয়েছে যৌথবাহিনী। বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম বলেন, ‘অভিযান শেষে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।’

এদিকে জনি আটকের খবরে অভয়নগর থানার আশপাশে তার স্বজন ও সমর্থকদের ভিড় করতে দেখা যায়। জনি নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

রাজনীতিক পটপরিবর্তনের পর দলীয় বিশৃঙ্খলা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দল তার পদ স্থগিত করেছে।

গত বছরের ২ সেপ্টেম্বর অভয়নগরে নওয়াপাড়ার জাফ্রিদী এন্টারপ্রাইজের কর্ণধার শাহনেওয়াজ কবীর টিপুকে জনির কণা ইকোপার্কে বালুতে পুঁতে ও অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক দফায় চার কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ করে ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী আসমা খাতুন। 

ঘটনার ১১ মাস পর চলতি বছরের ২ আগস্ট আসাদুজ্জামান জনিসহ ছয়জনের নামে অভয়নগর থানায় মামলা করেন। স্থানীয় সেনাক্যাম্পেও একই অভিযোগ দেন ভুক্তভোগী নারী।

মামলার এজাহারভুক্ত আসামি ডিশ ব্যবসায়ী মিঠু ও জনির বাবা কামরুজ্জামানকে আগেই গ্রেপ্তার করে পুলিশ। সর্বশেষ বৃহস্পতিবার সকালে জনিকে আটক করা হয়। 

এ মামলায় পলাতক রয়েছেন অভিযুক্ত তিন আসামি পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দলের সদস্য মফিজুর রহমান দপ্তরী ও গরু হাটখোলার সৈকত হোসেন হিরা। অভয়নগর থানার ওসি আব্দুল আলিম জানান, বাকিদের আটকে অভিযান চলছে। 

এছাড়া ঘটনার পর অভিযুক্তরা পলাতক থাকলেও তাদের স্বজনেরা যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে চাঁদাবাজির ঘটনা অস্বীকার  করেন।

সম্পর্কিত খবর

খেলা

লামিন ইয়ামাল: দাদির হাত ধরে শরণার্থী শিবির থেকে বিশ্বজয়ের মঞ্চে

জুলাই ২২, ২০২৬
আন্তর্জাতিক

ভয়ের মুখে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন মার্কিন ডেমোক্র্যাটরা

জুলাই ২২, ২০২৬
প্রধান সংবাদ

চাঁদা না দেওয়ায় ১২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

লামিন ইয়ামাল: দাদির হাত ধরে শরণার্থী শিবির থেকে বিশ্বজয়ের মঞ্চে

জুলাই ২২, ২০২৬

ভয়ের মুখে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন মার্কিন ডেমোক্র্যাটরা

জুলাই ২২, ২০২৬

টেকনাফে র‍্যাবের অভিযানে এমপি বদির ভাগিনা ‘কিং সালমান’ গ্রেপ্তার

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version