Thursday, September 17, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ইরানে সরকার উৎখাতে ব্যর্থ হওয়ায় মোসাদের ২ জ্যেষ্ঠ কর্মকর্তা বরখাস্ত

August 7, 2026
A A
ইরানে সরকার উৎখাতে ব্যর্থ হওয়ায় মোসাদের ২ জ্যেষ্ঠ কর্মকর্তা বরখাস্ত

ইরানের সরকারকে উৎখাতের একটি গোপন ও বড় ধরনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার জেরে ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়, ইরানে সরকার পতনের ওই যৌথ মিশন ব্যর্থ হওয়ার পর মোসাদ প্রধান রোমান গোফম্যান সংস্থাটির দুই শীর্ষ কর্মকর্তাকে পদচ্যুত করেন। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের একজন গোয়েন্দা বিভাগের প্রধান, যিনি মাত্র কয়েক মাস আগে এই পদে দায়িত্ব পেয়েছিলেন। অন্যজন মোসাদের ইরান বিষয়ক বিভাগের প্রধান ছিলেন। তবে নিরাপত্তার স্বার্থে তাঁদের নাম প্রকাশ করা হয়নি।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি চ্যানেলটি জানায়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) সঙ্গে সমন্বয় করে এই বিশেষ পরিকল্পনাটি তৈরি করা হয়েছিল। মূল পরিকল্পনাটি ছিল—যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার আড়ালে ইরানের ভেতরে সরকারবিরোধী গোষ্ঠীগুলোকে উসকে দেওয়া, তাদের সমর্থন জোগানো এবং কুর্দি যোদ্ধাদের ইরানে প্রবেশ করিয়ে বর্তমান নেতৃত্বকে সরিয়ে বিকল্প সরকার প্রতিষ্ঠা করা। তবে মিশনটি প্রাথমিক পর্যায়েই মুখ থুবড়ে পড়ে এবং বাতিল করতে বাধ্য হয় মোসাদ।

আরওপড়ুন

আসামে বুলডোজার দিয়ে ভাঙা হলো ৭৩টি মুসলিম পরিবারের বাড়ি, হাইকোর্টের প্রশ্ন

আজ ১৬ সেপ্টেম্বর ‘মরুভূমির সিংহ’ ওমর আল-মুখতারের শাহাদাতবার্ষিকী

মোসাদের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, শুরু থেকেই সংস্থাটির প্রধান রোমান গোফম্যানের সঙ্গে পদচ্যুত এই দুই কর্মকর্তার সম্পর্ক ভালো ছিল না। ইরান-সংক্রান্ত অগ্রাধিকার ও গোয়েন্দা নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবেই এই বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই স্পর্শকাতর বিষয়ে ইসরায়েল সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে অঞ্চলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলি ভূখণ্ডে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনা শুরু হলেও হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে তা স্থগিত হয়ে যায় এবং গত মাসে মার্কিন হামলার পর জর্ডান, বাহরাইন ও কুয়েতে পাল্টা আঘাত হেনে ইরান উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

Related Posts

আসামে বুলডোজার দিয়ে ভাঙা হলো ৭৩টি মুসলিম পরিবারের বাড়ি, হাইকোর্টের প্রশ্ন
আন্তর্জাতিক

আসামে বুলডোজার দিয়ে ভাঙা হলো ৭৩টি মুসলিম পরিবারের বাড়ি, হাইকোর্টের প্রশ্ন

September 17, 2026
আজ ১৬ সেপ্টেম্বর ‘মরুভূমির সিংহ’ ওমর আল-মুখতারের শাহাদাতবার্ষিকী
আন্তর্জাতিক

আজ ১৬ সেপ্টেম্বর ‘মরুভূমির সিংহ’ ওমর আল-মুখতারের শাহাদাতবার্ষিকী

September 16, 2026
একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির
আন্তর্জাতিক

একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির

September 16, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

আসামে বুলডোজার দিয়ে ভাঙা হলো ৭৩টি মুসলিম পরিবারের বাড়ি, হাইকোর্টের প্রশ্ন

আসামে বুলডোজার দিয়ে ভাঙা হলো ৭৩টি মুসলিম পরিবারের বাড়ি, হাইকোর্টের প্রশ্ন

September 17, 2026
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের

অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের

September 17, 2026
আজ ১৬ সেপ্টেম্বর ‘মরুভূমির সিংহ’ ওমর আল-মুখতারের শাহাদাতবার্ষিকী

আজ ১৬ সেপ্টেম্বর ‘মরুভূমির সিংহ’ ওমর আল-মুখতারের শাহাদাতবার্ষিকী

September 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০