মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

রুমমেটদের ব্যক্তিগত ছবি প্রেমিকের কাছে পাঠানোয় ইবি ছাত্রী হল থেকে বহিষ্কার

আগস্ট ৭, ২০২৬
A A
রুমমেটদের ব্যক্তিগত ছবি প্রেমিকের কাছে পাঠানোয় ইবি ছাত্রী হল থেকে বহিষ্কার
Share on FacebookShare on Twitter

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই-৩৬’ হলের এক ছাত্রীর বিরুদ্ধে সহপাঠী ও রুমমেটদের অনুমতি ছাড়াই ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও তাঁর প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ন্যাক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে হলের বেডরুমে ভিডিও কলে কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম তুবাউল জান্নাত ঐশী। ভুক্তভোগী ও রুমমেটদের অভিযোগ, ঐশী হলের অন্তত ১০ জন শিক্ষার্থীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও গোপনে ধারণ করে তাঁর যুক্তরাজ্যপ্রবাসী প্রেমিক আবিদের কাছে পাঠাতেন। সম্প্রতি তাঁদের দুই জনের ব্যক্তিগত সম্পর্কের অবনতি হলে ক্ষুব্ধ প্রেমিক সেই ছবি ও ভিডিওর কিছু অংশ ভুক্তভোগী শিক্ষার্থীদের ইনবক্সে পাঠিয়ে দেন। এই ঘটনা জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার মধ্যরাত থেকে হলের ছাত্রীদের মধ্যে চরম ক্ষোভ ও নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী ঐশী জানান, তিনি পরিস্থিতির শিকার হয়ে ছবিগুলো পাঠিয়েছেন। প্রেমিক আবিদ তাঁকে সারাক্ষণ ভিডিও কল দিত এবং তিনি কোন পরিস্থিতিতে আছেন তা বোঝাতেই রুমমেটদের ছবি পাঠাতেন। ঐশীর দাবি, এক সপ্তাহ আগে আবিদ তাঁকে বিয়ের জন্য চাপ দিলে তিনি রাজি হননি, যার প্রতিশোধ নিতেই আবিদ এসব ছবি হলের অন্য মেয়েদের পাঠিয়ে তাঁকে বাজেভাবে ফাঁসাচ্ছেন।

আরওপড়ুন

ছোট্ট কাপড়ের দোকান থেকে ডাকসুর ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার গল্প

‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’ নিশ্চিত হয়েছে: মাহদী আমিন, ভিন্ন তথ্য টিআইবির

অন্যদিকে, লন্ডনপ্রবাসী প্রেমিক আবিদ পাল্টা অভিযোগ করে বলেন, ঐশীর একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক রয়েছে। সে যখন অন্য মেয়েদের ব্যক্তিগত ছবি পাঠাত, তখন বারণ করলেও সে বিকৃত আনন্দ পেত এবং হাসাহাসি করত। আবিদের দাবি, ঐশীর পেছনে তিনি প্রচুর অর্থ ব্যয় করেছেন এবং দুই মাস আগে তাঁর জন্য দেশেও এসেছিলেন, কিন্তু ঐশী তাঁর জীবন বিপর্যস্ত করে দিয়েছে।

ঘটনার পর হলের প্রভোস্ট অধ্যাপক ড. একেএম শামছুল হক ছিদ্দিকী ভুক্তভোগীদের কাছ থেকে সর্বমোট ৭টি লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার প্রাথমিক সত্যতা মেলায় অভিযুক্তকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং আগামী ৯ আগস্ট পর্যন্ত আরও অভিযোগ নেওয়া হবে। একই সঙ্গে বাংলা বিভাগের অধ্যাপক ড. আরিফা আক্তারকে প্রধান করে গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানও ঘটনার সত্যতা স্বীকার করে দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দিয়েছেন।

সম্পর্কিত খবর

ছোট্ট কাপড়ের দোকান থেকে ডাকসুর ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার গল্প
বাংলাদেশ

ছোট্ট কাপড়ের দোকান থেকে ডাকসুর ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার গল্প

সেপ্টেম্বর ১৫, ২০২৬
‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’ নিশ্চিত হয়েছে: মাহদী আমিন, ভিন্ন তথ্য টিআইবির
বাংলাদেশ

‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’ নিশ্চিত হয়েছে: মাহদী আমিন, ভিন্ন তথ্য টিআইবির

সেপ্টেম্বর ১৫, ২০২৬
আলাওল হলের প্রাধ্যক্ষকে কক্ষে রেখে তালা, অবাঞ্ছিত ঘোষণা
বাংলাদেশ

আলাওল হলের প্রাধ্যক্ষকে কক্ষে রেখে তালা, অবাঞ্ছিত ঘোষণা

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ছোট্ট কাপড়ের দোকান থেকে ডাকসুর ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার গল্প

ছোট্ট কাপড়ের দোকান থেকে ডাকসুর ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার গল্প

সেপ্টেম্বর ১৫, ২০২৬
বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেফতার

সেপ্টেম্বর ১৫, ২০২৬
মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবারের মত স্বীকার করলো যুক্তরাষ্ট্র

মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবারের মত স্বীকার করলো যুক্তরাষ্ট্র

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০