রবিবার, আগস্ট ৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

ইয়াবাসহ আটক, কলেজ ছাত্রদল সভাপতি-সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

আগস্ট ৯, ২০২৬
A A
ইয়াবাসহ আটক, কলেজ ছাত্রদল সভাপতি-সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
Share on FacebookShare on Twitter

শেরপুরের নালিতাবাড়ীতে ১৪ পিস ইয়াবাসহ স্থানীয় জনতার হাতে হাতেনাতে আটকের ঘটনায় বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি ও সাংগঠনিক সম্পাদককে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (৮ আগস্ট) রাতে শেরপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হয়।

পদ হারানো দুই নেতা হলেন—বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মো. ছাদেক হোসেন। দেলোয়ার হোসেন সোহাগপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এবং ছাদেক হোসেন কাকরকান্দি গ্রামের আমিনুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

জেলা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগের ভিত্তিতে তাঁদের নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. নাজিম হাসান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ যৌথভাবে এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে, গত শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে নালিতাবাড়ী উপজেলার বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড় এলাকা থেকে দেলোয়ার ও ছাদেকসহ মোট তিনজনকে মাদক কেনাবেচার অভিযোগে আটক করে স্থানীয় ক্ষুব্ধ জনতা। আটকের পর তাঁদের একটি ঘরে আটকে রেখে উত্তম-মধ্যম দেওয়া হয়। পরবর্তীতে খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

নালিতাবাড়ী থানা পুলিশ জানায়, আটকের সময় তল্লাশি চালিয়ে ওই যুবকদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর

রাজনীতি

জবিতে হামলায় আহতদের ভর্তি: ন্যাশনাল মেডিকেলে গিয়ে দুই দফায় হুমকি বিএনপি-ছাত্রদলের

আগস্ট ৯, ২০২৬
বিএনপি

যুবদল কর্মীর বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরু, আটক ১

আগস্ট ৮, ২০২৬
বিএনপি

ছাত্রদল নেতার বিরুদ্ধে বন্ধুর স্ত্রীর গলায় ছুরি ধরে ধর্ষণের অভিযোগ

আগস্ট ৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • আইজিপি আলী হোসেন ফকিরের বিরুদ্ধে কানাডায় বাড়ি কেনার চাঞ্চল্যকর অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নিষিদ্ধ যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মী-সমর্থকরা

আগস্ট ৯, ২০২৬

রোমে আটকে পড়া বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আগস্ট ৯, ২০২৬

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version