বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

শাহজালালে এআই প্রযুক্তির ডিজিটাল নজরদারি, ছবি দেখেই শনাক্ত করা যাবে অপরাধী

আগস্ট ১১, ২০২৬
A A
শাহজালালে এআই প্রযুক্তির ডিজিটাল নজরদারি, ছবি দেখেই শনাক্ত করা যাবে অপরাধী
Share on FacebookShare on Twitter

গুরুতর অপরাধ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা কিংবা বিদেশ থেকে অপরাধ করে দেশে ফেরার ক্ষেত্রে এখন প্রযুক্তির নজর এড়ানো কঠিন। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কোনো সন্দেহভাজন ব্যক্তির একটি ছবি থাকলেই তা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত করা সম্ভব। এরপর আন্তর্জাতিক বিমানবন্দরে ওই ব্যক্তি প্রবেশ করলেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি তার মুখ শনাক্ত করে নিরাপত্তা কর্মকর্তাদের কাছে তাৎক্ষণিক সতর্কবার্তা পাঠাবে। একইভাবে অবৈধ পণ্য ও সোনা চোরাচালানের চেষ্টাও শনাক্ত করতে ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে স্থাপন করা হয়েছে এআইচালিত সিসিটিভি ক্যামেরা, ফেসিয়াল রিকগনিশন সিস্টেম এবং উচ্চ সংবেদনশীল গোল্ড ডিটেকশন প্রযুক্তি। সংশ্লিষ্ট সূত্র বলছে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এসব প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল নজরদারি কার্যক্রম শুরু হয়।

নিরাপত্তা সূত্র জানায়, দেশের যেকোনো স্থানে অপরাধ করে কোনো ব্যক্তি পাসপোর্ট ছাড়া অথবা ভিন্ন পরিচয়ে বিদেশে পালানোর চেষ্টা করলেও প্রযুক্তির চোখ ফাঁকি দেওয়া কঠিন। তদন্তকারী কর্মকর্তা সন্দেহভাজনের ছবি বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত সংস্থার কাছে পাঠালেই তা সিস্টেমে যুক্ত করা যায়।

ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি বিমানবন্দরের গুরুত্বপূর্ণ এলাকা—অ্যারাইভাল ও ডিপার্চার টার্মিনাল, বোর্ডিং ব্রিজ, ইমিগ্রেশন কাউন্টার এবং কার্গো ভিলেজে স্থাপিত এআই ক্যামেরার মাধ্যমে কাজ করে। ক্যামেরায় কোনো সন্দেহভাজনের মুখ শনাক্ত হলে সিস্টেম দ্রুত তা মিলিয়ে দেখে এবং সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তাদের কাছে স্বয়ংক্রিয় সতর্কবার্তা পাঠায়।

শুধু অপরাধী শনাক্ত করাই নয়, বিমানবন্দরে কোনো ব্যক্তির অস্বাভাবিক আচরণ কিংবা কোনো পরিত্যক্ত বস্তু পড়ে থাকলেও এআই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে সতর্ক সংকেত দিতে পারে।

আরওপড়ুন

নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

কর্ণফুলীর স্রোতের মতো চাঁদা ঢুকছে কৃষক দলের আলমগীরের পকেটে

এদিকে চোরাকারবারিরা সোনা পাচারে প্রতিনিয়ত নতুন কৌশল ব্যবহার করছে। কখনো তরল বা পেস্ট আকারে, আবার কখনো শরীরের বিভিন্ন অংশে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা করা হচ্ছে। এসব কৌশল শনাক্ত করতে শাহজালাল বিমানবন্দরে ব্যবহার করা হচ্ছে আধুনিক গোল্ড ডিটেকশন মেশিন। সংশ্লিষ্টদের দাবি, পোশাক বা শরীরে লুকিয়ে রাখা অতি ক্ষুদ্র ধাতব বস্তু ও সোনা শনাক্ত করতেও এসব প্রযুক্তি কার্যকর। এতে সাধারণ যাত্রীদের অযথা হয়রানি কমিয়ে চোরাচালান প্রতিরোধে সহায়তা মিলছে।

নিজস্ব উদ্যোগে প্রযুক্তি ব্যবহার করছে বিভিন্ন সংস্থা

বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর আসিফ ইকবাল বলেন, বিমানবন্দরে কর্মরত সরকারি সংস্থাগুলো নিজেদের অর্থায়নে অত্যাধুনিক প্রযুক্তি সংগ্রহ করে ব্যবহার করছে। পাশাপাশি বেবিচকের নিজস্ব এভসেক সিকিউরিটিও সার্বক্ষণিক সতর্ক রয়েছে।

তিনি বলেন, প্রযুক্তিনির্ভর সরঞ্জাম ব্যবহারের কারণে গত দুই থেকে আড়াই বছরে অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ বলেন, অপরাধী ও চোরাকারবারিদের শনাক্ত করতে বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো অত্যাধুনিক সরঞ্জামের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করছে। আন্তর্জাতিক মান বজায় রেখে আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিমানবন্দরের নিরাপত্তায় প্রয়োজনীয় প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে।

সম্পর্কিত খবর

নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক
বাংলাদেশ

নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

সেপ্টেম্বর ১০, ২০২৬
কর্ণফুলীর স্রোতের মতো চাঁদা ঢুকছে কৃষক দলের আলমগীরের পকেটে
বাংলাদেশ

কর্ণফুলীর স্রোতের মতো চাঁদা ঢুকছে কৃষক দলের আলমগীরের পকেটে

সেপ্টেম্বর ১০, ২০২৬
নিজ বরাদ্দ থেকে চবির পাঁচ ছাত্রী হলে ৫ ডিপ ফ্রিজ দিচ্ছেন চাকসুর জিএস সাঈদ
বাংলাদেশ

নিজ বরাদ্দ থেকে চবির পাঁচ ছাত্রী হলে ৫ ডিপ ফ্রিজ দিচ্ছেন চাকসুর জিএস সাঈদ

সেপ্টেম্বর ১০, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • রুশ এস-৪০০-এর চেয়েও শক্তিশালী তুর্কি রাডার মোতায়েনের প্রস্তুতি বাংলাদেশ বিমান বাহিনীর

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

সেপ্টেম্বর ১০, ২০২৬
কর্ণফুলীর স্রোতের মতো চাঁদা ঢুকছে কৃষক দলের আলমগীরের পকেটে

কর্ণফুলীর স্রোতের মতো চাঁদা ঢুকছে কৃষক দলের আলমগীরের পকেটে

সেপ্টেম্বর ১০, ২০২৬
মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড গুরুতর ত্রুটিপূর্ণ: সংসদে সড়কমন্ত্রী

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড গুরুতর ত্রুটিপূর্ণ: সংসদে সড়কমন্ত্রী

সেপ্টেম্বর ১০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০