Thursday, October 15, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

ঢাবিতে ‘সিনো-বাংলা ডে’, চীনা প্রতিষ্ঠানে ৪৩০ চাকরির সুযোগ

August 14, 2026
A A
ঢাবিতে ‘সিনো-বাংলা ডে’, চীনা প্রতিষ্ঠানে ৪৩০ চাকরির সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ১৭ আগস্ট (সোমবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী বিশেষ আয়োজন ‘সিনো-বাংলা ডে ২০২৬’। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এবং চীনা দূতাবাসের প্রত্যক্ষ সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে এই উৎসব উদযাপিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হাইদার জানান, এবারের আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে চাকরির বিশাল সুযোগ। মেলায় প্রায় ৩০ থেকে ৪০টি স্বনামধন্য চীনা প্রতিষ্ঠান অংশ নেবে, যেখানে তরুণদের জন্য মোট ৪৩০টি চাকরির পদ উন্মুক্ত থাকবে। চাকরিপ্রার্থীরা সরাসরি এসব প্রতিষ্ঠানের স্টলে গিয়ে সিভি জমা দিতে পারবেন এবং প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। জমা দেওয়া সিভির ভিত্তিতে প্রাথমিক বাছাই পর্বও সেখানেই সম্পন্ন করা হবে।

চাকরির পাশাপাশি দুই দেশের দীর্ঘদিনের সংস্কৃতি ও ঐতিহ্য বিনিময়ে নানা বর্ণিল কর্মসূচির আয়োজন করা হয়েছে। দর্শনার্থীদের জন্য থাকবে দুই দেশের যৌথ সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী চীনা ‘লায়ন ড্যান্স’ ও ‘তাই চি’ প্রদর্শনীর মতো চমৎকার সব আয়োজন। কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নন, দেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সাংস্কৃতিক উৎসবে অংশ নিতে পারবেন।

আরওপড়ুন

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঢাবির সাবেক ছাত্রলীগ নেত্রী, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা

খাদ্যরসিকদের জন্য টিএসসি প্রাঙ্গণে গড়ে তোলা হবে বিশেষ ‘China-Bangladesh Food Zone’। সেখানে দর্শনার্থী ও শিক্ষার্থীরা বাংলাদেশ ও চীনের রকমারি ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণ ও কেনাকাটার চমৎকার সুযোগ পাবেন, যা উৎসবে বাড়তি আনন্দ যোগ করবে।

এছাড়া অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজিত হবে ‘Sino-Bangla Friendship Scholarship & Bursary Award Ceremony’। এতে চীনা ভাষা শিক্ষায় বিশেষ কৃতিত্ব দেখানো সেরা শিক্ষার্থীদের হাতে বিশেষ বৃত্তি ও সম্মাননা তুলে দেওয়া হবে। আয়োজকদের মতে, চাকরি, সংস্কৃতি ও খাবারের মিলনমেলার এই উদ্যোগ দুই দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

Related Posts

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে
প্রধান সংবাদ

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

October 15, 2026
৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঢাবির সাবেক ছাত্রলীগ নেত্রী, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা
অন্যান্য

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঢাবির সাবেক ছাত্রলীগ নেত্রী, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা

October 15, 2026
নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র
বাংলাদেশ

নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

October 14, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হুতিদের হামলায় সৌদি আরবের ভাবমূর্তি হুমকির মুখে, রিয়াদকে আর নিরাপদ মনে করছেন না প্রবাসীরা

হুতিদের হামলায় সৌদি আরবের ভাবমূর্তি হুমকির মুখে, রিয়াদকে আর নিরাপদ মনে করছেন না প্রবাসীরা

October 15, 2026
এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

October 15, 2026
৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঢাবির সাবেক ছাত্রলীগ নেত্রী, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঢাবির সাবেক ছাত্রলীগ নেত্রী, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা

October 15, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০