মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, পুড়িয়ে দিল ছাত্রদল

আগস্ট ১৪, ২০২৬
A A
জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, পুড়িয়ে দিল ছাত্রদল
Share on FacebookShare on Twitter

১৫ আগস্টের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীদের টানানো একটি ব্যানার মুহূর্তের মধ্যেই নামিয়ে পুড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটসংলগ্ন বিশ্বজিৎ চত্বরের সামনের ফুটওভার ব্রিজে এই ঘটনা ঘটে।

সকালে ফুটওভার ব্রিজে ‘শোক থেকে জাগরণ, জাগরণ থেকে প্রত্যাবর্তন’ স্লোগানসংবলিত ব্যানারটি টানান নিষিদ্ধ ঘোষিত জবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান। ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড স্মরণে এই ব্যানারটি টানানো হয়েছিল।

ব্যানার টানানোর বিষয়টি নিয়ে আশিক-ই-আতাহার মেসবাহ জানান, ১৫ আগস্টের ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক গভীরতম ক্ষত। সেই শোককে শক্তিতে রূপান্তর করার প্রত্যাশায় এবং ইতিহাসকে স্মরণ করতেই তাঁরা এই ব্যানারটি টাঙিয়েছিলেন।

এদিকে ব্যানার ঝুলানোর খবর পেয়ে দ্রুত সেখানে জমায়েত হন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়ালের নেতৃত্বে নেতা-কর্মীরা সঙ্গে সঙ্গেই ব্যানারটি নামিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন। এ সময় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাসহ নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারজানা আক্তার রিমি উপস্থিত ছিলেন।

আরওপড়ুন

সিলেটে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট বিএনপির একাংশের

ছোট্ট কাপড়ের দোকান থেকে ডাকসুর ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার গল্প

ঘটনার পর শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন কড়া বার্তা দিয়ে বলেন, ছাত্রলীগ একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। ক্যাম্পাসে তাঁদের কোনো ধরনের প্রচার-প্রচারণা বা অপতৎপরতা বরদাশত করা হবে না। অস্থিতিশীলতা তৈরির যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানান তিনি।

বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এসেছে জানিয়ে জবি প্রক্টর আজম খান বলেন, ক্যাম্পাসে নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রমের সুযোগ নেই। শিক্ষার পরিবেশ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত খবর

সিলেটে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট বিএনপির একাংশের
বাংলাদেশ

সিলেটে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট বিএনপির একাংশের

সেপ্টেম্বর ১৫, ২০২৬
ছোট্ট কাপড়ের দোকান থেকে ডাকসুর ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার গল্প
বাংলাদেশ

ছোট্ট কাপড়ের দোকান থেকে ডাকসুর ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার গল্প

সেপ্টেম্বর ১৫, ২০২৬
বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেফতার
আওয়ামী লীগ

বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেফতার

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কলকাতায় মুসলিম পুলিশ কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের

কলকাতায় মুসলিম পুলিশ কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের

সেপ্টেম্বর ১৫, ২০২৬
ইরানের হামলায় মার্কিন অস্ত্রভাণ্ডারে ঘাটতি, মজুত পূরণে লাগবে ৩ বছর

ইরানের হামলায় মার্কিন অস্ত্রভাণ্ডারে ঘাটতি, মজুত পূরণে লাগবে ৩ বছর

সেপ্টেম্বর ১৫, ২০২৬
চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার’ বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের

চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের নিন্দা জামায়াতের

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০