রবিবার, আগস্ট ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম খেলা

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

আগস্ট ১৬, ২০২৬
A A
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছর পর টেস্ট খেলতে নেমে অবিশ্বাস্য এক ঐতিহাসিক জয় অর্জন করেছে বাংলাদেশ। ডারউইন টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে টাইগাররা। চার দিনেই নিশ্চিত হওয়া এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

ম্যাচের আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রতিটি সেশনে সেরা ক্রিকেট খেলার যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন, মাঠে তার পূর্ণ প্রতিফলন দেখিয়েছে দল। চার দিন ধরে ব্যাট ও বল হাতে প্রতিটি বিভাগেই স্বাগতিকদের টেক্কা দিয়ে এই অভাবনীয় জয় ছিনিয়ে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

চতুর্থ দিনে ৬৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই লিটন দাস ক্যাচ মিস করলে সুযোগ পান অ্যালেক্স ক্যারি। তবে বেশিদূর এগোতে পারেননি তিনি; মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ৩০ রানে সাজঘরে ফেরেন। একে একে বিউ ওয়েবস্টার ও প্যাট কামিন্সকেও দ্রুত ফিরিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেন মিরাজ। এক প্রান্ত আগলে রাখা ক্যামেরন গ্রিন সেঞ্চুরি (১০০) করলেও হাসান মাহমুদের বলে বোল্ড হলে ২৮৪ রানে থামে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস।

আরওপড়ুন

আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি

সেনা এবং নৌবাহিনীতে ট্রান্সজেন্ডার অ্যাথলেট! পরীক্ষার রিপোর্টে ‘পুরুষ’ চিহ্নিত দুইজন

বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান। জবাব দিতে নেমে শুরুতেই প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম আউট হলেও জয়ের পথে বাধা তৈরি হয়নি। ১৪তম ওভারে বিউ ওয়েবস্টারের বলে দৃষ্টিনন্দন চার মেরে বাংলাদেশের স্মরণীয় জয় নিশ্চিত করেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক।

দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ৫টি উইকেট নিয়ে জয়ে বড় ভূমিকা রাখেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে অনুভূতি প্রকাশ করে মিরাজ বলেন, এই জয় তাঁদের জন্য চরম গর্বের। মাঠে উপস্থিত থেকে বিশ্বাস ও সমর্থন জোগানো দর্শকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

সম্পর্কিত খবর

কল্যাণ রাষ্ট্র গঠনে ইশতেহার তৈরি করছে জামায়াত
প্রধান সংবাদ

আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি

আগস্ট ১৬, ২০২৬
সেনা এবং নৌবাহিনীতে ট্রান্সজেন্ডার অ্যাথলেট! পরীক্ষার রিপোর্টে ‘পুরুষ’ চিহ্নিত দুইজন
খেলা

সেনা এবং নৌবাহিনীতে ট্রান্সজেন্ডার অ্যাথলেট! পরীক্ষার রিপোর্টে ‘পুরুষ’ চিহ্নিত দুইজন

আগস্ট ১৬, ২০২৬
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা জানালেন হাসনাত
এনসিপি

প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা জানালেন হাসনাত

আগস্ট ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • চট্টগ্রামের ডিসি হতে ২৯ কোটি টাকার চুক্তি! লেনদেনের চুক্তিপত্রের প্রমাণ, প্রশাসনে ব্যাপক তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

আগস্ট ১৬, ২০২৬
জুলাই জাদুঘরে ঢুকেই থমকে দাঁড়ালেন বৃদ্ধ লোকটা। হঠাৎ চোখে পড়ল একটা পুরনো লাল টেলিফোন।

জুলাই জাদুঘরে ঢুকেই থমকে দাঁড়ালেন বৃদ্ধ লোকটা। হঠাৎ চোখে পড়ল একটা পুরনো লাল টেলিফোন।

আগস্ট ১৬, ২০২৬
ন্যাশনাল মেডিকেলে শিবিরের ওপর হামলার সময় তাদের মানিব্যাগ চুরি করেছে ছাত্রদল

ন্যাশনাল মেডিকেলে শিবিরের ওপর হামলার সময় তাদের মানিব্যাগ চুরি করেছে ছাত্রদল

আগস্ট ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০