মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

জুলাই হত্যা মামলায় আসামি হচ্ছেন ৩ সাংবাদিক

আগস্ট ১৭, ২০২৬
A A
জুলাই হত্যা মামলায় আসামি হচ্ছেন ৩ সাংবাদিক
Share on FacebookShare on Twitter

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে আন্দোলনবিরোধী বক্তব্য প্রদান ও উসকানি দেওয়ার অভিযোগে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু এবং ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আসামি করা হচ্ছে। সোমবার (১৭ আগস্ট) প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ২৪ আগস্ট তাঁদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।

ট্রাইব্যুনালের নির্ধারিত দিনে বর্তমানে কারাগারে থাকা এই তিন সাংবাদিককে আদালতে উপস্থিত করা হলে সংশ্লিষ্ট মামলায় তাঁদের আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হবে।

প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালকে জানানো হয়, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এই তিন সাংবাদিক অপরাধমূলক কর্মকাণ্ডে প্ররোচনা দিয়েছিলেন। সরকারি বাসভবন গণভবনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলন নিয়ে মন্তব্য করার সময় ‘রাজাকার’ শব্দটি ব্যবহার করেছিলেন, যা শিক্ষার্থীরা নিজেদের জন্য অবমাননাকর বলে মনে করে ওই রাতেই ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েছিলেন।

অভিযোগে আরও বলা হয়, ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন দমন ও নস্যাৎ করার লক্ষ্যে অভিযুক্ত শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা আন্দোলনবিরোধী একটি ধারাবাহিক অপপ্রচার বা ‘কাউন্টার-ন্যারেটিভ’ তৈরি ও প্রচার করেছিলেন।

উল্লেখ্য, উল্লিখিত সময়ে মোজাম্মেল হক বাবু একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং ফারজানা রুপা একই প্রতিষ্ঠানের প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে শ্যামল দত্ত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

যৌন হয়রানি-দুর্নীতির দায়ে রাবি অধ্যাপক প্রভাস কুমার চাকরিচ্যুত

আগস্ট ১৭, ২০২৬
আওয়ামী লীগ

ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্ব পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

আগস্ট ১৭, ২০২৬
এনসিপি

জুলাই শহীদের পরিবর্তে সাংবাদিক মিজানুর রহমানের ছবি প্রকাশ এনসিপির

আগস্ট ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

    0 shares
    Share 0 Tweet 0
  • চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • চট্টগ্রামের ডিসি হতে ২৯ কোটি টাকার চুক্তি! লেনদেনের চুক্তিপত্রের প্রমাণ, প্রশাসনে ব্যাপক তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যৌন হয়রানি-দুর্নীতির দায়ে রাবি অধ্যাপক প্রভাস কুমার চাকরিচ্যুত

আগস্ট ১৭, ২০২৬

ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্ব পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

আগস্ট ১৭, ২০২৬

কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া

আগস্ট ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version