শুক্রবার, আগস্ট ২১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

সংরক্ষিত বনাঞ্চল লুটে একাকার বিএনপি ও নিষিদ্ধ আওয়ামী লীগ, বন বিভাগের মামলা

আগস্ট ২০, ২০২৬
A A
সংরক্ষিত বনাঞ্চল লুটে একাকার বিএনপি ও নিষিদ্ধ আওয়ামী লীগ, বন বিভাগের মামলা
Share on FacebookShare on Twitter

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কেটে উজার করা ও বিক্রির অভিযোগে যৌথভাবে বিএনপি, সহযোগী সংগঠন এবং নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৬২ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে বন বিভাগ। অভিযোগ উঠেছে, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিরোধী বিএনপি ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিলেমিশে সংরক্ষিত বনাঞ্চলের মূল্যবান গাছ সাবাড় করে আসছিল।

মঙ্গলবার চুনারুঘাট থানায় সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের কর্মকর্তা মোবারক হোসেন ১৯২৭ সালের বন আইনের সংশ্লিষ্ট ধারায় ২০ জনের নাম উল্লেখসহ প্রথম মামলাটি দায়ের করেন। এজাহার অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ গাছ কেটে পাচার করা হয়, যার পেছনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রধান আসামি করা হয়েছে চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ মিয়াকে।

রাজনৈতিক পরিচয় বিশ্লেষণ করে দেখা যায়, একই মামলার অন্যান্য আসামিদের মধ্যে বিএনপি, যুবদল ও শ্রমিক দলের একাধিক শীর্ষ স্থানীয় নেতার পাশাপাশি মিরাশী ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগও যুক্ত রয়েছেন। নিষিদ্ধ আওয়ামী লীগ ও রাজপথের বিরোধীদল বিএনপি নেতাদের এমন ‘যৌথ সিন্ডিকেট’ বানিয়ে বনের সম্পদ লুটের ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

একই দিনে রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে একইভাবে গাছ কাটা ও চোরাচালানের অভিযোগে বন কর্মকর্তা এইচ এম এরশাদ বাদী হয়ে আরও ৪২ জনের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি দায়ের করেন। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম এবং চুনারুঘাট থানার ওসি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় ও পরিবেশ মন্ত্রণালয়ের কঠোর নির্দেশে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন

আগস্ট ২০, ২০২৬
প্রধান সংবাদ

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনীতির উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের ছবি

আগস্ট ২০, ২০২৬
প্রধান সংবাদ

শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত প্রতিবেদন ১৯ বারের মতো পেছাল

আগস্ট ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংক কর্মকর্তার বাসায় গভীর রাতে ‘ডিবি’ পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন

আগস্ট ২০, ২০২৬

সংরক্ষিত বনাঞ্চল লুটে একাকার বিএনপি ও নিষিদ্ধ আওয়ামী লীগ, বন বিভাগের মামলা

আগস্ট ২০, ২০২৬

গাজায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা তুরস্ক, মিসর ও কাতারের

আগস্ট ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version