Wednesday, October 21, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি অন্যান্য

জামায়াত কোনো রাজনৈতিক দল না: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

August 22, 2026
A A
জামায়াত কোনো রাজনৈতিক দল না: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একটি হঠকারী ও উগ্রবাদী গোষ্ঠী উল্লেখ করে তাদের বিষয়ে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছেন গণ-অধিকার পরিষদের সাবেক সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। শনিবার (২২ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর অভিযোগ করেন, জামায়াতের মতো রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশের পরিস্থিতি সংকটজনক আকার ধারণ করবে। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে দলটি বৈঠক করছে, যা পরবর্তীতে দেশে উগ্রবাদের অজুহাত তুলে সরকারের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হতে পারে। এই কারণে জামায়াতকে যেন নির্দিষ্ট সীমার বেশি রাজনৈতিক সুবিধা না দেওয়া হয়, সে বিষয়ে সরকারকে সতর্ক করেন তিনি।

সংবাদ সম্মেলনে ভারত প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার নিজেদের আত্মমর্যাদা ও শক্ত অবস্থান পরিষ্কার করার পর প্রতিবেশী দেশটি তা অনুধাবন করতে পেরেছে। ‘ভারতকে ছাড়া বাংলাদেশ অচল’—এ ধারণাকে দেশের মানুষ ইতিমধ্যে ভুল প্রমাণ করেছে উল্লেখ করে তিনি জানান, এখন ভারতের প্রতিনিধিরাই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরে নেওয়ার বিষয়ে যোগাযোগ রক্ষা করছেন।

দেশের সার্বিক উন্নয়নে জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে নুরুল হক নুর বিরোধী দলগুলোকে আপাতত চার বছর কোনো ধরনের সরকারবিরোধী বড় আন্দোলনে না যাওয়ার অনুরোধ করেন। তিনি মনে করিয়ে দেন যে জনগণ বর্তমান সরকারকে পাঁচ বছরের জন্য ম্যান্ডেট দিয়েছে, তাই এখন আন্দোলন না করে দেশ গঠনে সরকারকে সহযোগিতার মানসিকতা বজায় রাখা প্রয়োজন।

Related Posts

অন্যান্য

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

October 20, 2026
জামায়াত

জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার

October 20, 2026
জামায়াত

আওয়ামীপন্থী কোনো পোগ্রাম নয়, ব্যারিষ্টার এসোসিয়েশনের বার্ষিক নৈশভোজের ছবি এটি

October 20, 2026

সপ্তাহের সেরা

  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চুক্তি করছে চার মুসলিমপ্রধান দেশ

October 21, 2026

দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ, সেন্টমার্টিনে প্রতি ইউনিটের দাম ৭৭ টাকা!

October 21, 2026

ভারতে ড. ইউনূসের অবমাননাকর ‘রাবণ পোস্টার’ ছিঁড়ে ফেললো সমাজবাদী পার্টি

October 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version