শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

আগস্ট ২৯, ২০২৬
A A
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু
Share on FacebookShare on Twitter

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সকাল আটটায় সোনারগাঁয়ের আশরিয়ারচরে ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরু হওয়ার পর থেকেই এ যানজটের সৃষ্টি হয়। আজ শনিবার সকাল আটটা পর্যন্ত মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচল প্রায় স্থবির হয়ে ছিল।

দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা। এর মধ্যে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে যানজটে আটকে মারা গেছেন আমিরুন্নেছা নামের এক রোগী। তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।

রোগীর স্বজন তারেক আল হাসান জানান, গতকাল শুক্রবার হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর রাত আটটার দিকে আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন তাঁরা। রাত ১১টার দিকে দাউদকান্দিতে পৌঁছানোর পর যানজটের কারণে অ্যাম্বুলেন্সটি আর এগোতে পারেনি। প্রায় চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর রাত তিনটার দিকে আমিরুন্নেছা মারা যান।

আরওপড়ুন

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে ডা: শফিকুর রহমান, আরও আছেন যারা

মঈন খান ও সালাহউদ্দিনের দায়িত্ব বাড়ল, প্রজ্ঞাপন জারি

এদিকে দীর্ঘ সময় যানজটে আটকে দুর্ভোগ পোহাতে হয়েছে দূরপাল্লার যাত্রীদেরও। চট্টগ্রাম থেকে খুলনার বাগেরহাটগামী মুজাহিদ পরিবহনের কয়েকজন যাত্রী জানান, গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম থেকে রওনা হয়ে রাত আড়াইটার দিকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় যানজটে আটকা পড়েন তাঁরা। সেখান থেকে আজ সকাল আটটা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দাউদকান্দির আমিরাবাদে পৌঁছাতে সক্ষম হন।

ঢাকা থেকে চাঁদপুরের হাজীগঞ্জগামী সুরমা পরিবহনের চালক রিপন মিয়া বলেন, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত মহাসড়ক। তাই এ মহাসড়কের যান চলাচলের ওপর প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি থাকা প্রয়োজন। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় বাসে আটকে থেকে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন।

মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শামীম বলেন, সোনারগাঁয়ের আশরিয়ারচরে ঢাকাগামী লেনে গতকাল সকাল আটটায় সংস্কারকাজ শুরু হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার সকালেও যানজট অব্যাহত ছিল। প্রচণ্ড গরমের মধ্যে আটকে থাকা যাত্রী ও চালকদের ভোগান্তি কমাতে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে।

সম্পর্কিত খবর

জামায়াতের নারী কর্মীর সঙ্গে নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা
জামায়াত

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে ডা: শফিকুর রহমান, আরও আছেন যারা

সেপ্টেম্বর ১০, ২০২৬
মঈন খান ও সালাহউদ্দিনের দায়িত্ব বাড়ল, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ

মঈন খান ও সালাহউদ্দিনের দায়িত্ব বাড়ল, প্রজ্ঞাপন জারি

সেপ্টেম্বর ১০, ২০২৬
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধে প্রাণ হারালো নান্দাইলের মামুন
আন্তর্জাতিক

চাকরির আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধে প্রাণ হারালো নান্দাইলের মামুন

সেপ্টেম্বর ১০, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • রুশ এস-৪০০-এর চেয়েও শক্তিশালী তুর্কি রাডার মোতায়েনের প্রস্তুতি বাংলাদেশ বিমান বাহিনীর

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় দিল ৩৫ লাখ, ডাকসু করল ৩৫ কোটি টাকার কাজ

বিশ্ববিদ্যালয় দিল ৩৫ লাখ, ডাকসু করল ৩৫ কোটি টাকার কাজ

সেপ্টেম্বর ১১, ২০২৬
ইরানের হামলায় জর্ডানে ক্ষতিগ্রস্ত ৯ মার্কিন যুদ্ধবিমান

ইরানের হামলায় জর্ডানে ক্ষতিগ্রস্ত ৯ মার্কিন যুদ্ধবিমান

সেপ্টেম্বর ১০, ২০২৬
নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে চীনের পণ্য কিনছে ইরান?

নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে চীনের পণ্য কিনছে ইরান?

সেপ্টেম্বর ১০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০