শনিবার, আগস্ট ২৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম ফিচার

মুফতি আলী হাসান উসামার উদ্যোগে যাত্রা শুরু করলো জিম ও কমব্যাট সেন্টার ‘ব্রাভো-১১’

তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে ব্যতিক্রমী চেস্টা

আগস্ট ২৯, ২০২৬
A A
মুফতি আলী হাসান উসামার উদ্যোগে যাত্রা শুরু করলো জিম ও কমব্যাট সেন্টার ‘ব্রাভো-১১’
Share on FacebookShare on Twitter

ঢাকার মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের ঠিক পাশেই ৬ হাজার স্কয়ার ফিটের সুবিশাল পরিসরে গড়ে উঠেছে আধুনিক ফিটনেস ও কমব্যাট সেন্টার ‘ব্রাভো-১১ জিম অ্যান্ড ডাইনামিক এমএমএ’ (Bravo11 Gym & Dynamic MMA)। এই নানামুখী উদ্যোগটির মালিকানায় রয়েছেন সমকালীন জনপ্রিয় আলেম, লেখক, বক্তা ও তরুণদের প্রেরণা আলী হাসান উসামা। যিনি জ্ঞানচর্চা ও দাওয়াহর পাশাপাশি ব্যক্তিগতভাবেও একজন দক্ষ এমএমএ ফাইটার ও উদীয়মান উদ্যোক্তা।

আলী হাসান উসামার এই বহুমুখী উদ্যোগটির মূল উদ্দেশ্য কেবল ব্যবসাই নয়; বরং দেশের তরুণদের মাদক, মন্দ চরিত্র ও অপসংস্কৃতি থেকে দূরে সরিয়ে ফিটনেস এবং কমব্যাট স্পোর্টসে আগ্রহী করে তোলা। পাশাপাশি আলেম বা দ্বীনদার সমাজের জন্য সাধারণ জিমগুলোর মিউজিক ও অবাধ মেলামেশামুক্ত একটি সুস্থ, শালীন ও গুনাহমুক্ত ব্যায়ামের পরিবেশ নিশ্চিত করাও এর অন্যতম প্রধান লক্ষ্য।

একই ছাদের নিচে আন্তর্জাতিক মানের ট্রেনিংয়ের এই আয়োজনে ক্রসফিট অংশ পরিচালনা করছেন বিশিষ্ট কোচ দাইফ সোলেমান। অন্যদিকে, কমব্যাট স্পোর্টস ও বক্সিং বিভাগের দায়িত্বে আছেন ‘ডাইনামিক এমএমএ’-এর প্রধান রহমত সানি, যাঁর অধীনে বহু আন্তর্জাতিক মানের ফাইটার ও চ্যাম্পিয়ন তৈরি হয়েছে। গত ২২ আগস্ট শুরু হওয়া এই সেন্টারের প্রথম কমব্যাট ক্লাসে আলেম ও প্রশিক্ষণার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

জিমটিতে সাধারণ প্রশিক্ষণের পাশাপাশি পর্দানশীন নারীদের স্বাস্থ্যের যত্নে সম্পূর্ণ পৃথক সময় ও নারী কোচের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া শিশুদের শারীরিক বিকাশ ও আদর্শ চরিত্র গঠনে শৈশব থেকেই সঠিক পরিবেশে বক্সিং ও কিকবক্সিং শেখানোর ব্যবস্থা করা হয়েছে। মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশনের গা-ঘেঁষে হওয়ায় মতিঝিল থেকে উত্তরা—ঢাকার যেকোনো প্রান্ত থেকে সহজেই পৌঁছানো যাবে সুবিশাল এই ফিটনেস সেন্টারে।

‘ব্রাভো-১১ জিম’-এ বডি বিল্ডিং, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং ও নিউট্রিশন গাইডলাইনের পাশাপাশি দ্রুত শারীরিক রিকভারির জন্য স্টিম ও আইস বাথের আধুনিক সুবিধাও যুক্ত করা হয়েছে। অফিশিয়াল উদ্বোধনের আগে বর্তমানে এর প্রি-ওপেনিং ক্যাম্পেইন চলছে, যেখানে নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে (+৮৮০১৩৪৯৫৩৮৬৯৩) যোগাযোগ করে সীমিত সময়ের জন্য ‘ফাউন্ডিং মেম্বার’ হওয়ার সুযোগ পাচ্ছেন আগ্রহীরা।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

সারা দেশে বেড়েছে খুন, সাত মাসে ২০৭৬ হত্যাকান্ড

আগস্ট ২৯, ২০২৬
বাংলাদেশ

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

আগস্ট ২৯, ২০২৬
আন্তর্জাতিক

এআই প্রযুক্তির অনিয়ন্ত্রিত অগ্রগতি নিয়ে সতর্কবার্তা: জৈব-সন্ত্রাসের ঝুঁকি ৫০ গুণ বাড়ার আশঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে সরকারকে চাপে ফেলতে গিয়ে নিজেই ‘বিপাকে’ হাসনাত আবদুল্লাহ

আগস্ট ২৯, ২০২৬

সারা দেশে বেড়েছে খুন, সাত মাসে ২০৭৬ হত্যাকান্ড

আগস্ট ২৯, ২০২৬

মুফতি আলী হাসান উসামার উদ্যোগে যাত্রা শুরু করলো জিম ও কমব্যাট সেন্টার ‘ব্রাভো-১১’

আগস্ট ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version