শনিবার, আগস্ট ২৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন

আগস্ট ২৯, ২০২৬
A A
আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
Share on FacebookShare on Twitter

মাগুরা-২ আসনে বিএনপির দুই পক্ষের বিরোধ মেটাতে সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বসতে চান না বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নিতাই রায়ের সঙ্গে সমঝোতার বিষয়ে জানতে চাইলে রবিউল ইসলাম নয়ন বলেন, ‘না, আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না। কারণ আমি সরকারের কোনো পার্ট না। আমি কেন বসব? নিতাই রায় জনগণের সঙ্গে বসবেন। তার লোকজন জনগণের টাকা-পয়সা লুটপাট করে খাচ্ছে। তিনি জনগণের কাছে দায়বদ্ধ। তাই তিনি জনগণের সঙ্গে বসবেন।’

নয়ন বলেন, তিনি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছেন। অন্যদিকে নিতাই রায় বিভিন্ন স্থানে আসেন এবং সার্কিট হাউসে অবস্থান করেন বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া নিতাই রায়ের ব্যক্তিগত আচরণ নিয়েও অভিযোগ করেন যুবদলের এই নেতা। তবে এসব অভিযোগের বিষয়ে নিতাই রায়ের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, মাগুরা-২ আসনে দলটির রাজনীতিতে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলে আসছে। উপজেলা বিএনপির একটি অংশ নিতাই রায় চৌধুরীর অনুসারী এবং অন্য অংশ রবিউল ইসলাম নয়নের অনুসারী হিসেবে পরিচিত।

গত ২৪ আগস্ট মহম্মদপুর উপজেলায় বিএনপির দুই পক্ষ মুখোমুখি অবস্থান ও পাল্টাপাল্টি কর্মসূচি পালনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহম্মদপুর থানায় বিপুলসংখ্যক পুলিশ, বিজিবি ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়।

পরে জেলা বিএনপির আশ্বাসে উভয় পক্ষের নেতা-কর্মীরা তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

গুম-খুন, জুলাইয়ে শহীদ ও আহত পরিবারের ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান প্রধানমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬
বাংলাদেশ

আবাসিক হোটেলে নারীর সঙ্গে রাতযাপনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আগস্ট ২৯, ২০২৬
বাংলাদেশ

বিএনপি কর্মীকে চাঁদা না দেওয়ায় মানসিক নির্যাতন, অফিসেই প্রাণ গেল ম্যানেজারের

আগস্ট ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একাধিক নির্দেশনা

আগস্ট ২৯, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রশংসায় পঞ্চমুখ হাসনাত

আগস্ট ২৯, ২০২৬

ক্যাম্পাসে দলীয় রাজনীতি বাদ দেওয়া ঠিক নয়: শিবির সভাপতি

আগস্ট ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version