রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

হাসিনা ও হাদীর খুনিদের ফেরত দিলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে: রাশেদ খাঁন

আগস্ট ৩০, ২০২৬
A A
হাসিনা ও হাদীর খুনিদের ফেরত দিলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে: রাশেদ খাঁন
Share on FacebookShare on Twitter

ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর খুনিদের বাংলাদেশে ফেরত দেওয়া হলেই কেবল প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর অনুষ্ঠিত হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার (২৯ আগস্ট) সকালে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে রাশেদ খাঁন বলেন, ভারত দীর্ঘ দিন ধরে রাজনৈতিক দল হিসেবে সব সময় আওয়ামী লীগকে সমর্থন জুগিয়ে এসেছে। কিন্তু বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল—ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। গণঅভ্যুত্থানের পর ভারতের দৃষ্টিভঙ্গিতে কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে এবং দেশটির নতুন হাইকমিশনারও জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপনের ইঙ্গিত দিয়েছেন।

তিনি স্পষ্ট জানান, ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ওপর ভিত্তি করে ভারত যদি এগোতে চায়, তবে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করবেন। তবে তার আগে বাংলাদেশে ফেরত পাঠানোর তালিকায় থাকা শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ অন্যান্য পলাতক আসামিদের ফেরত দেওয়ার বিষয়ে দিল্লির অবস্থান পরিষ্কার করতে হবে। একদিকে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়া এবং অন্যদিকে নির্বাচিত প্রধানমন্ত্রীকে সফরের নিমন্ত্রণ জানানোকে তিনি ‘দ্বিচারিতা’ বলে আখ্যা দেন।

আরওপড়ুন

১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু মানিক মিয়া এভিনিউ থেকে

‘চাঁদা দেব না’ বলায় বাসায় ঢুকে যুবককে গুলি, গুলিবিদ্ধ ঢামেকে ভর্তি

সীমান্ত পরিস্থিতি ও পারস্পরিক মর্যাদার বিষয়ে রাশেদ খাঁন বলেন, বাংলাদেশের জনগণ ভারতের সঙ্গে সমান সম্মান ও মর্যাদার সম্পর্ক দেখতে চায়। অতীতে আওয়ামী লীগ সরকারের মতো ‘স্বামী-স্ত্রী’ কিংবা ‘রাখিবন্ধনের’ নামে দাসত্বমূলক সম্পর্ক বরদাস্ত করা হবে না। সেই সঙ্গে ভারতে অবশ্যই সীমান্তে হত্যা, অবৈধ পুশইন এবং দাদাগিরিমূলক আচরণ বন্ধ করার তাগিদ দেন তিনি।

প্রধানমন্ত্রীর ভারত সফরের সিদ্ধান্ত পুরোপুরি জনগণের সেন্টিমেন্টের ওপর নির্ভর করবে উল্লেখ করে বিএনপির এই নেতা জানান, জনগণের অমতে গিয়ে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেবে না সরকার। দিল্লি যদি আসামি হস্তান্তর ও সীমান্ত বিষয়ে ইতিবাচক পদক্ষেপ না নেয়, তবে বর্তমান প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে দেশের জনগণ তা ইতিবাচকভাবে নেবে না।

এর আগে জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এতে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু মানিক মিয়া এভিনিউ থেকে
বাংলাদেশ

১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু মানিক মিয়া এভিনিউ থেকে

সেপ্টেম্বর ১৩, ২০২৬
‘চাঁদা দেব না’ বলায় বাসায় ঢুকে যুবককে গুলি, গুলিবিদ্ধ ঢামেকে ভর্তি
বাংলাদেশ

‘চাঁদা দেব না’ বলায় বাসায় ঢুকে যুবককে গুলি, গুলিবিদ্ধ ঢামেকে ভর্তি

সেপ্টেম্বর ১৩, ২০২৬
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৭
বাংলাদেশ

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৭

সেপ্টেম্বর ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • রুশ এস-৪০০-এর চেয়েও শক্তিশালী তুর্কি রাডার মোতায়েনের প্রস্তুতি বাংলাদেশ বিমান বাহিনীর

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু মানিক মিয়া এভিনিউ থেকে

১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু মানিক মিয়া এভিনিউ থেকে

সেপ্টেম্বর ১৩, ২০২৬
পারলে ১০০ কিলোর মধ্যে জাহাজ নিয়ে আসো: ট্রাম্পকে আইআরজিসির চ্যালেঞ্জ

পারলে ১০০ কিলোর মধ্যে জাহাজ নিয়ে আসো: ট্রাম্পকে আইআরজিসির চ্যালেঞ্জ

সেপ্টেম্বর ১৩, ২০২৬
চার দেশে একের পর এক পতন, মধ্যপ্রাচ্যে শেষ অঙ্কে কুর্দি সশস্ত্র বিদ্রোহ

চার দেশে একের পর এক পতন, মধ্যপ্রাচ্যে শেষ অঙ্কে কুর্দি সশস্ত্র বিদ্রোহ

সেপ্টেম্বর ১৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০