সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

জাতীয় মানবাধিকার কমিশন বিল: স্থায়ী কমিটির বৈঠক বর্জন বিরোধী দলীয় এমপিদের

আগস্ট ৩০, ২০২৬
A A
জাতীয় মানবাধিকার কমিশন বিল: স্থায়ী কমিটির বৈঠক বর্জন বিরোধী দলীয় এমপিদের
Share on FacebookShare on Twitter

পর্যাপ্ত সময় ও মতামত দেওয়ার সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে জাতীয় মানবাধিকার কমিশন বিল পাসের উদ্যোগ নেওয়ার প্রতিবাদে আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছেন বিরোধী দলীয় সদস্যরা।

রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিরোধী দলীয় মুখপাত্র ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান মোমেন।

তিনি বলেন, বিলটি নিয়ে মতামত দেওয়ার জন্য কমিটিকে মাত্র দুই দিন সময় দেওয়া হয়েছে। এর মাধ্যমে কমিটিকে কার্যত ‘রাবার স্ট্যাম্পে’ পরিণত করা হয়েছে। তিনি এ উদ্যোগকে ‘সংসদীয় ফ্যাসিজম’ আখ্যা দিয়ে বলেন, এই বিল পাসের কোনো প্রক্রিয়ায় তারা অংশ নিতে চান না। এর আগে গত বৃহস্পতিবার বিলটি সংসদে উপস্থাপনের সময়ও তারা ওয়াকআউট করেছিলেন।

আরওপড়ুন

আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালককে পদত্যাগে বাধ্য করল বাংলাদেশ ব্যাংক

সাভারে মহাসড়কে বিস্ফোরণ ঘটিয়ে আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ৮

বৈঠক বর্জনের কারণ ব্যাখ্যা করে নাজিবুর রহমান মোমেন বলেন, সরকার ভুক্তভোগী জনগণ, বিভিন্ন অংশীজন এবং দেশি-বিদেশি মানবাধিকার সংস্থার মতামত উপেক্ষা করে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫ একতরফাভাবে বাতিল করেছে।

তিনি বলেন, অধ্যাদেশ বাতিলের সময় সরকার আরও শক্তিশালী ও কার্যকর আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাস্তবে সংসদে তার চেয়ে দুর্বল ও সীমিত পরিসরের একটি বিল উপস্থাপন করা হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, প্রস্তাবিত বিলটি জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানসমূহের বৈশ্বিক জোট (GANHRI)-এর স্বীকৃত মানদণ্ড, প্যারিস প্রিন্সিপলস এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক কনভেনশন ও ঘোষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও বলেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটিকে মাত্র দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে অংশীজনদের সঙ্গে যথাযথ মতবিনিময়, বিলটি স্বাধীনভাবে পর্যালোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কার্যত সীমিত হয়ে পড়েছে।

নাজিবুর রহমান বলেন, এই পরিস্থিতিতে কমিটিকে ‘রাবার স্ট্যাম্পে’ পরিণত করার পরিবেশ তৈরি হয়েছে। তাই কমিটির বিরোধী দলীয় সদস্যরা বিলটির কোনো আলোচনা বা পর্যালোচনায় অংশ না নেওয়া এবং বিল পাসের প্রক্রিয়ার কোনো পর্যায়েই যুক্ত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তারা ভবিষ্যতে কমিটির বৈঠকেও অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলীয় সদস্য হিসেবে ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান মোমেন ছাড়াও রয়েছেন আল ফারুক আব্দুল লতিফ ও আখতার হোসেন।

সম্পর্কিত খবর

আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালককে পদত্যাগে বাধ্য করল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ

আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালককে পদত্যাগে বাধ্য করল বাংলাদেশ ব্যাংক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
সাভারে মহাসড়কে বিস্ফোরণ ঘটিয়ে আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ৮
আওয়ামী লীগ

সাভারে মহাসড়কে বিস্ফোরণ ঘটিয়ে আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ৮

সেপ্টেম্বর ১৪, ২০২৬
আসিফ মাহমুদের টাকা আছে সুইস ব্যাংকেও: দুদক
এনসিপি

আসিফ মাহমুদের টাকা আছে সুইস ব্যাংকেও: দুদক

সেপ্টেম্বর ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৪৭-এ জিন্নাহর দেশভাগ নাকি মুক্তির পরিচয় আর ভূরাজনৈতিক সাফল্য!

৪৭-এ জিন্নাহর দেশভাগ নাকি মুক্তির পরিচয় আর ভূরাজনৈতিক সাফল্য!

সেপ্টেম্বর ১৪, ২০২৬
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষা ও যোগাযোগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষা ও যোগাযোগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৪, ২০২৬
আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালককে পদত্যাগে বাধ্য করল বাংলাদেশ ব্যাংক

আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালককে পদত্যাগে বাধ্য করল বাংলাদেশ ব্যাংক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০