রবিবার, আগস্ট ৩০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

‘ওই সাংবাদিক তোর বাড়ি কই’ বলে মারধর শ্রমিক দল নেতার

আগস্ট ৩০, ২০২৬
A A
‘ওই সাংবাদিক তোর বাড়ি কই’ বলে মারধর শ্রমিক দল নেতার
Share on FacebookShare on Twitter

ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিটের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে শ্রমিক দলের এক নেতার বিরুদ্ধে। শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় আনসারের এক সদস্যকেও গালাগাল করা হয়, যা উপস্থিত রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করে।

মারধরে আহত সাংবাদিকের নাম নুরুল ইসলাম (তানিম), যিনি দৈনিক কালবেলার দোহার প্রতিনিধি হিসেবে কর্মরত। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তির নাম আবদুর রাজ্জাক, যিনি দোহার পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের নারী রোগীদের সারিতে রাজ্জাকের নেতৃত্বে বহিরাগত কয়েকজন ঢুকে পড়ে এবং লাইন ডিঙিয়ে আগে টিকিট নেওয়ার চেষ্টা করেন। এতে দায়িত্বরত আনসার সদস্যরা আপত্তি জানালে শ্রমিক দল নেতা রাজ্জাক তাদের গালিগালাজ শুরু করেন। সেখানে উপস্থিত সাংবাদিক নুরুল ইসলাম ঘটনাটির খোঁজখবর নিতে গেলে রাজ্জাক ক্ষিপ্ত হয়ে ‘ওই সাংবাদিক তোর বাড়ি কই’ বলে তাঁর ওপর হামলা চালান এবং হাতে থাকা ব্যাগ ও কিলঘুষি মেরে তাঁকে আঘাত করেন।

ঘটনার পর আহত অবস্থায় নুরুল ইসলাম দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই প্রাথমিক চিকিৎসা নেন। পরবর্তীতে তিনি জানান, সাংবাদিক পরিচয় দেওয়ার পরও রাজ্জাক ও উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল আউয়াল মারধর থামাননি। পরে অন্যান্য নেতৃবৃন্দ ও আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত আবদুর রাজ্জাকের মুঠোফোন বন্ধ পাওয়া গেলেও, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল আউয়াল জানান, তিনি কাউকে মারধর করেননি বরং রাজ্জাক উত্তেজিত হলে তাঁকে থামানোর চেষ্টা করেছেন। অন্যদিকে দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ এ ঘটনাকে ‘চরম অন্যায়’ আখ্যা দিয়ে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থার আশ্বাস দিয়েছেন।

ইতোমধ্যে ভুক্তভোগী সাংবাদিক নুরুল ইসলাম দোহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

সম্পর্কিত খবর

বিএনপি

৬ বছর ধরে বিধবার ভাতা তুলছেন বিএনপি নেতা

আগস্ট ৩০, ২০২৬
প্রধান সংবাদ

চিকিৎসা শেষে আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

আগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ

রাজধানীর বাসাবোয় ঝুটের গোডাউনে আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

আগস্ট ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গাছে বেঁধে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে আগুনে পুড়িয়ে হত্যা

আগস্ট ৩০, ২০২৬

‘ওই সাংবাদিক তোর বাড়ি কই’ বলে মারধর শ্রমিক দল নেতার

আগস্ট ৩০, ২০২৬

৬ বছর ধরে বিধবার ভাতা তুলছেন বিএনপি নেতা

আগস্ট ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version