সোমবার, আগস্ট ৩১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

গাড়ি থামিয়ে নববধূকে তুলে নিয়ে ছাত্রদল কর্মীর স্ট্যাটাস ‘জীবনে আর কিছু চাওয়ার নাই’

আগস্ট ৩১, ২০২৬
A A
গাড়ি থামিয়ে নববধূকে তুলে নিয়ে ছাত্রদল কর্মীর স্ট্যাটাস ‘জীবনে আর কিছু চাওয়ার নাই’
Share on FacebookShare on Twitter

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নতুন বউকে নিয়ে বাড়ি ফেরার পথে বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে তুলে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে। রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম আতিকুর রহমান মিয়াদ, যিনি চর হাজিপুর গ্রামের বাসিন্দা এবং এলাকার ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত। ঘটনার সময় তিনি ২০ থেকে ২৫ জন যুবককে সঙ্গে নিয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাসটির গতি রোধ করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিমাদের নেতৃত্বে যুবকরা গাড়িটিতে ভাঙচুর চালায় এবং একপর্যায়ে নববধূ তামান্না আক্তারকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের তামান্না আক্তারের সঙ্গে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আক্তার মিয়ার বিয়ে হয়। আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে নান্দাইলের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথেই এমন হামলার শিকার হতে হয় বরযাত্রীদের। ঘটনার পর অভিযুক্ত মিয়াদ তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘জীবনে আর কিছু চাওয়ার নাই..!’ লিখে হাসি ও হার্টের ইমোজি দিয়ে একটি পোস্ট দেন।

স্থানীয়দের মধ্যে আলোচনায় এসেছে যে, তামান্না ও মেয়াদ–এর মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। তবে পরিবার রাজি না থাকায় তাঁদের বিয়ে হয়নি। হোসেনপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব দেলোয়ার হোসেন রাজীব অভিযুক্ত মিয়াদকে ছাত্রদলের কর্মী হিসেবে নিশ্চিত করেছেন। অন্যদিকে, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ জানান, ঘটনাটি জানতে পেরে তাঁরা অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানে প্রেমের সম্পর্কের বিষয়টি সামনে এসেছে এবং পারিবারিক আপত্তির কারণেই এই অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগী নববধূকে উদ্ধারের চেষ্টা চলছে এবং লিখিত অভিযোগ পাওয়া মাত্রই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

আগস্ট ৩১, ২০২৬
বাংলাদেশ

সরকারকে ব্যর্থ প্রমাণে প্রশাসনের একটি অংশ তৎপর: শাহাদাত হোসেন সেলিম: এমপি

আগস্ট ৩১, ২০২৬
বাংলাদেশ

পারিবারিক বিরোধ মেটানোর কথা বলে হোটেলে নারীকে ডেকে ধর্ষণচেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আগস্ট ৩১, ২০২৬

সপ্তাহের সেরা

  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘এমপিগিরি দেখাব’­—চটে গিয়ে জামায়াতের এমপিকে বিএনপির সংরক্ষিত এমপি বিলকিস

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গুম প্রতিরোধ অর্ডিন্যান্স বহাল রাখতে হবে: পরওয়ার

আগস্ট ৩১, ২০২৬

মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে মোদির বৈঠক, কী কথা হলো

আগস্ট ৩১, ২০২৬

জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৩১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version